রবিবার, ১২ এপ্রিল ২০২৬
রবিবার, ১২ এপ্রিল ২০২৬
শিরোনাম
সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী হাসপাতালে ভর্তি আশা ভোসলে সেন্ট্রাল ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিশ্বকাপের টিকিটে আরও দামি ক্যাটাগরি যোগ করল ফিফা নৈতিক চিকিৎসক তৈরির তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর, জেলা পর্যায়ে চালু হচ্ছে ১০ শয্যার আইসিইউ বগুড়া ও শেরপুরের বিজয়ী ২ এমপির গেজেট প্রকাশ ২১ ঘণ্টার আলোচনায় ইরানের সঙ্গে কোন সমঝোতা হয়নি: মার্কিন ভাইস প্রেসিডেন্ট ১২০ সেরা পরিবেশক প্রতিষ্ঠানকে পুরস্কৃত করলো মার্সেল আইএফআইসি ব্যাংকের “উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬-খুলনা অঞ্চল” অনুষ্ঠিত
খেলাধূলা

ইউটিউব চ্য়ানেল খুলেই রোনাল্ডোর ইতিহাস

স্পোর্টস ডেস্ক : অনেকেরই প্রশ্ন ছিল যে, কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কেন ইউটিউবে নেই! পাঁচবারের ব্য়ালন ডি’অর জয়ী,পর্তুগালের একমাত্র ইউরো কাপ জেতা অধিনায়ক চলে এসেছেন জনপ্রিয় অনলাইন ভিডিও প্ল্যাটফর্মেও। আল-নাসের সুপারস্টার এবার ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েটরও।

UR Cristiano চ্য়ানেল তৈরি করেই রোনাল্ডো লিখে ফেলেছেন ইতিহাস। স্রেফ ৯০ মিনিটে পেয়ে গিয়েছেন ১০ লক্ষ সাবস্ক্রাইবার্স! যা অভাবনীয় বললেও কম। এত কম সময়ে ইউটিউবে কেউ ১ মিলিয়ন সাবস্ক্রাইবার্স পাননি। যার জন্য় তাঁকে দেওয়া হয়েছে ‘গোল্ডেন প্লে বাটন’। এখন প্রশ্ন মাত্র ২ দিনে রোনাল্ডোর ইউটিউব থেকে উপার্জন কত? শুনলে আপনার মাথা ঘুরে যেতে পারে যদিও। রইল এই প্রতিবেদনে।

রোনাল্ডো ইতোমধ্য়ে বিগত ২ দিনে পোস্ট করেছেন ১৯টি ভিডিয়ো। প্রতিটি ভিডিয়োর দৈর্ঘ ১০ মিনিটের কাছাকাছি। এমনকী ছোট ছোট ভিডিয়ো গুলোও লক্ষাধিক ভিউজ পেয়েছে। এমনকী এই ১৯টি ভিডিয়োর মধ্য়ে তিনটি ভিডিয়ো ২০ মিলিয়নের বেশি ভিউজ পেয়েছে। সফটওয়ার কোম্পানি Thinkific -এর রিপোর্ট বলছে যে, রোনাল্ডোর ইউটিউব চ্য়ানেল প্রতি ১০০০ ভিউজের জন্য় ৬ মার্কিন ডলার পেয়েছে। ধরে নেওয়া যাচ্ছে এক মিলিয়ন (১০ লক্ষ) ভিউজের জন্য় তাঁর উপার্জন হয়েছে ১২০০ থেকে ৬০০০ মার্কিন ডলার। রোনাল্ডোর ঝুলিতে এখনই মোট ১২১ মিলিয়ন ভিউজ এসেছে।

রোনাল্ডোর ভাবমূর্তি, বিজ্ঞাপন থেকে আয়, এবং লাভজনক স্পনসরশিপও এর সঙ্গে মিশেছে। মনে করা হচ্ছে যে তিনি ১০০ মিলিয়ন ডলারের বেশি কিছুই উপার্জন করে ফেলেছেন। এবার তাহলে বুঝে নিন ২ দিনেই সিআর সেভেন কী ঝড়টাই না তুলেছেন! ইনস্টাগ্রামে ৬৩৬ মিলিয়ন, ফেসবুকে ১৭০ মিলিয়ন ও এক্স হ্য়ান্ডেলে ১১২.৫ মিলিয়ন ফলোয়ার্স! নেটপাড়ায় বিশ্বের আর কোনও মানুষের এত ফলোয়ার্স নেই! সর্বকালের অন্য়তম সেরা ফুটবলার দুই দশকের বেশি সময়ে ধরে ফুটবলে ও মানুষের মনে রাজত্ব করেছেন। এবার ইউটিউবে রোনাল্ডোরাজ।

এই সম্পর্কিত আরো

সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী

হাসপাতালে ভর্তি আশা ভোসলে

সেন্ট্রাল ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিশ্বকাপের টিকিটে আরও দামি ক্যাটাগরি যোগ করল ফিফা

নৈতিক চিকিৎসক তৈরির তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর, জেলা পর্যায়ে চালু হচ্ছে ১০ শয্যার আইসিইউ

বগুড়া ও শেরপুরের বিজয়ী ২ এমপির গেজেট প্রকাশ

২১ ঘণ্টার আলোচনায় ইরানের সঙ্গে কোন সমঝোতা হয়নি: মার্কিন ভাইস প্রেসিডেন্ট

১২০ সেরা পরিবেশক প্রতিষ্ঠানকে পুরস্কৃত করলো মার্সেল

আইএফআইসি ব্যাংকের “উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬-খুলনা অঞ্চল” অনুষ্ঠিত