মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
নির্বাচন শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে স্ত্রীসহ বিমানের এমডি কারাগারে জামায়াত নারীর অগ্রযাত্রা থামিয়ে দিতে চায়: তারেক রহমান জানুয়ারিতে দেশের রপ্তানিতে রেকর্ড ১১.২২ শতাংশ প্রবৃদ্ধি সূচকের উত্থানে বেড়েছে লেনদেন বিশ্বখ্যাত এসিসি ব্র্যান্ডের কাপ্পা কম্প্রেসর উৎপাদন শুরু ওয়ালটনের নির্বাচন সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য সহজে পাওয়া যাবে টফির ‘ভোটের হাওয়া’-তে দেশে উৎপাদিত স্মার্টফোন এক্স৫সি উন্মোচন করল অনার নড়াইলে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আহত ২ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে কোর ব্যাংকিং সিস্টেম আপগ্রেডেশন চলমান
খেলাধূলা

বাংলাদেশে হচ্ছে না নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক : ২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বাংলাদেশে। তবে রাজনৈতিক অস্থিরতার কারণে নিরাপত্তা ঝুঁকির কথা বিবেচনায় নিয়ে বাংলাদেশ থেকে সরিয়ে দেওয়া হয়েছে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ।

সেটি আয়োজিত হবে সংযুক্ত আরব আমিরাতে। আগামী ৩-২০ অক্টোবর টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মঙ্গলবার (২০ আগস্ট) আইসিসির এক ভার্চুয়াল মিটিংয়ে এমন সিদ্ধান্ত হয় বলে জানিয়েছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ। রাজনৈতিক অস্থিরতার কারণে নিরাপত্তার ঝুঁকি বিবেচনায় নিয়ে এমন সিদ্ধান্ত হয় বলে জানা গেছে।

এর আগে আইসিসি বাংলাদেশ থেকে টুর্নামেন্টটি সরিয়ে নেওয়ার তোড়জোড় শুরুর পর মঙ্গলবার (২০ আগস্ট) পর্যন্ত সময় চেয়েছিল বিসিবি। সেই ডেডলাইন শেষ হওয়ার দিনে সভায় বসে আইসিসি। এর আগপর্যন্ত বিসিবি থেকে বাংলাদেশেই টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের আশ্বাস দেওয়া হচ্ছিল। তবে ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো দেশগুলো বাংলাদেশে অনির্দিষ্টকালের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়ে রেখেছিল। সেটাই হয়তো টুর্নামেন্ট অন্যত্র সরিয়ে নেওয়ায় ভূমিকা রাখতে পারে!

বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকার ও সেনাবাহিনীর পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তার আশ্বাস দেয়া হলেও ১৯ আগস্ট অস্ট্রেলিয়া নারী দলের অ্যালিসা হিলি জানিয়েছিলেন, এমন পরিস্থিতিতে ঢাকা ও সিলেটে বিশ্বকাপ আয়োজন করা ভুল হবে।

অস্ট্রেলিয়ার অধিনায়কের এমন মন্তব্যের পরদিন জানা যায়, বাংলাদেশ নয়, সংযুক্ত আরব আমিরাতে হতে যাচ্ছে এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ।

আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইস বলেন, এটা লজ্জার। কেননা আমরা জানি মনে রাখার মত একটা বিশ্বকাপ আয়োজনের অপেক্ষায় ছিল বাংলাদেশ। তাদের চেষ্টার কমতি ছিল না। তবে অন্য দেশগুলোর ক্রিকেটবোর্ড সিদ্ধান্তের ক্ষেত্রে সরকারী সিদ্ধান্তের উপর নির্ভরশীল ছিলো।

টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনে শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা চালিয়ে গেছে বাংলাদেশ। এমনকি জাতিসংঘের দ্বারস্তও হয়েছিল। কিন্তু তাতে বরফ গলেনি। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কার মত দেশ আয়োজনে আগ্রহী হলেও শেষ পর্যন্ত আরব আমিরাতে হচ্ছে এই আসর।

তবে ভবিষ্যতের জন্য বাংলাদেশের সুযোগ রেখেছে আইসিসি। জিওফ অ্যালারডাইস আরও বলেন, বাংলাদেশের আইসিসি ইভেন্টের আয়োজক হওয়ার সুযোগ থাকছে। পরিস্থিতি স্বাভাবিক হলে নিশ্চয়ই অদূর ভবিষ্যতে কোন টুর্নামেন্ট আয়োজিত হবে সেখানে।

এর আগে সোমবার নারী টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অনীহার কথা জানান অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যালিসা হিলি। এ ব্যাডারে এখনো পর্যন্ত কোন বিবৃতি দেয়নি বিসিবি।

এই সম্পর্কিত আরো

নির্বাচন শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে স্ত্রীসহ বিমানের এমডি কারাগারে

জামায়াত নারীর অগ্রযাত্রা থামিয়ে দিতে চায়: তারেক রহমান

জানুয়ারিতে দেশের রপ্তানিতে রেকর্ড ১১.২২ শতাংশ প্রবৃদ্ধি

সূচকের উত্থানে বেড়েছে লেনদেন

বিশ্বখ্যাত এসিসি ব্র্যান্ডের কাপ্পা কম্প্রেসর উৎপাদন শুরু ওয়ালটনের

নির্বাচন সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য সহজে পাওয়া যাবে টফির ‘ভোটের হাওয়া’-তে

দেশে উৎপাদিত স্মার্টফোন এক্স৫সি উন্মোচন করল অনার

নড়াইলে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আহত ২

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে কোর ব্যাংকিং সিস্টেম আপগ্রেডেশন চলমান