রবিবার, ১২ এপ্রিল ২০২৬
রবিবার, ১২ এপ্রিল ২০২৬
শিরোনাম
সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী হাসপাতালে ভর্তি আশা ভোসলে সেন্ট্রাল ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিশ্বকাপের টিকিটে আরও দামি ক্যাটাগরি যোগ করল ফিফা নৈতিক চিকিৎসক তৈরির তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর, জেলা পর্যায়ে চালু হচ্ছে ১০ শয্যার আইসিইউ বগুড়া ও শেরপুরের বিজয়ী ২ এমপির গেজেট প্রকাশ ২১ ঘণ্টার আলোচনায় ইরানের সঙ্গে কোন সমঝোতা হয়নি: মার্কিন ভাইস প্রেসিডেন্ট ১২০ সেরা পরিবেশক প্রতিষ্ঠানকে পুরস্কৃত করলো মার্সেল আইএফআইসি ব্যাংকের “উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬-খুলনা অঞ্চল” অনুষ্ঠিত
খেলাধূলা

ওয়ালটন চতুর্থ জাতীয় নারী সেস্টোবল প্রতিযোগিতা বুধবার শুরু

স্পোর্টস ডেস্ক: আটটি দলের অংশগ্রহণে বুধবার (২১ আগস্ট) থেকে শুরু হতে যাচ্ছে ‘ওয়ালটন চতুর্থ জাতীয় নারী সেস্টোবল প্রতিযোগিতা-২০২৪।’ ক্যাপ্টেন মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে দুইদিন ব্যাপী এই প্রতিযোগিতা চলবে বৃহস্পতিবার পর্যন্ত।

এই প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য আজ মঙ্গলবার দুপুরে হ্যান্ডবল স্টেডিয়ামের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন), সিনিয়র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন, বাংলাদেশ সেস্টোবল অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ সহ-সভাপতি রায়হান উদ্দিন ফকির, যুগ্ম-সম্পাদক আজম আলী খান ও সাধারণ সম্পাদক ঝর্ণা আক্তারসহ অন্যান্যরা।

সংবাদ সম্মেলনে জানানো হয় ওয়ালটন চতুর্থ জাতীয় নারী সেস্টোবল প্রতিযোগিতায় ৮টি দল অংশ নিবে। দলগুলো হলো- বাংলাদেশ আনসার, বাংলাদেশ পুলিশ, জামালপুর জেলা ক্রীড়া সংস্থা, জহিরুল স্পোর্টস একাডেমি, ঢাকা জেলা, পরাণ মকদুম স্পোর্টস ক্লাব, নারায়ণগঞ্জ স্পোর্টিং ক্লাব ও মিরপুর সিস্টোবল স্পোর্টস একাডেমি।

৮টি দলকে দুই গ্রুপে ভাগ করে প্রথমে গ্রুপ পর্বের খেলা অনুষ্ঠিত হবে। গ্রুপ পর্বের সেরা চারটি দল সেমিফাইনাল খেলবে। সেখান থেকে দুটি দল খেলবে ফাইনাল। প্রতিযোগিতার চ্যাম্পিয়ন, রানার্স-আপ ও তৃতীয় হওয়া দলকে ট্রফি ও মেডেল দেওয়া হবে। এ ছাড়া সেরা খেলোয়াড়দের পুরস্কৃত করা হবে।

এই প্রতিযোগিতার ইভেন্ট পার্টনার ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল। আর অনলাইন পার্টনার রাইজিংবিডি ডটকম।

এই সম্পর্কিত আরো

সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী

হাসপাতালে ভর্তি আশা ভোসলে

সেন্ট্রাল ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিশ্বকাপের টিকিটে আরও দামি ক্যাটাগরি যোগ করল ফিফা

নৈতিক চিকিৎসক তৈরির তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর, জেলা পর্যায়ে চালু হচ্ছে ১০ শয্যার আইসিইউ

বগুড়া ও শেরপুরের বিজয়ী ২ এমপির গেজেট প্রকাশ

২১ ঘণ্টার আলোচনায় ইরানের সঙ্গে কোন সমঝোতা হয়নি: মার্কিন ভাইস প্রেসিডেন্ট

১২০ সেরা পরিবেশক প্রতিষ্ঠানকে পুরস্কৃত করলো মার্সেল

আইএফআইসি ব্যাংকের “উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬-খুলনা অঞ্চল” অনুষ্ঠিত