রবিবার, ১২ এপ্রিল ২০২৬
রবিবার, ১২ এপ্রিল ২০২৬
শিরোনাম
সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী হাসপাতালে ভর্তি আশা ভোসলে সেন্ট্রাল ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিশ্বকাপের টিকিটে আরও দামি ক্যাটাগরি যোগ করল ফিফা নৈতিক চিকিৎসক তৈরির তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর, জেলা পর্যায়ে চালু হচ্ছে ১০ শয্যার আইসিইউ বগুড়া ও শেরপুরের বিজয়ী ২ এমপির গেজেট প্রকাশ ২১ ঘণ্টার আলোচনায় ইরানের সঙ্গে কোন সমঝোতা হয়নি: মার্কিন ভাইস প্রেসিডেন্ট ১২০ সেরা পরিবেশক প্রতিষ্ঠানকে পুরস্কৃত করলো মার্সেল আইএফআইসি ব্যাংকের “উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬-খুলনা অঞ্চল” অনুষ্ঠিত
খেলাধূলা

দেশের প্রথম স্পোর্টস ইনস্টিটিউট তৈরির ঘোষণা ক্রীড়া উপদেষ্টার

স্পোর্টস ডেস্ক : যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, দেশে প্রথমবারের মতো নির্মিত হতে যাচ্ছে বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউট। জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলাদেশের ক্রীড়াবিদদের হাই পারফরমেন্স, ক্রীড়ার সামগ্রিক সফলতা অর্জন, ক্রীড়াবিদদের শারীরিক ও মানসিক সক্ষমতা বৃদ্ধি, ক্রীড়া কৌশল ও নেতৃত্বগুণের উন্নয়ন তথা সামগ্রিক উন্নয়নের মাধ্যমে জাতীয় গৌরব অর্জনের লক্ষ্যে কাজ করবে এই ইনস্টিটিউট।

‘সেন্টার অব এক্সিলেন্স’ প্রতিপাদ্যে তৈরি হতে যাচ্ছে ‘বাংলাদেশ স্পোর্টস ইন্সটিটিউট’। রোববার (১৮ আগস্ট) ক্রীড়া মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই ঘোষণা দেন তিনি।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, বাংলাদেশের ক্রীড়াক্ষেত্রে আন্তর্জাতিক মানসম্পন্ন দক্ষ ক্রীড়াবিদ তৈরি এবং আন্তর্জাতিক পর্যায়ে উচ্চ ফলাফল অর্জনের ক্ষেত্রে বাংলাদেশ স্পোর্টস ইন্সটিটিউট জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের খ্যাতনামা স্পোর্টস প্রতিষ্ঠানের সঙ্গে কার্যকর কোলাবোরেশনের মাধ্যমে বিশেষায়িত স্পোর্টস সেবা ও অবকাঠামোগত সুবিধা প্রদান করবে।

তিনি বলেন, স্পোর্টস এবং সাইন্সের মেলবন্ধন ঘটিয়ে ক্রীড়াক্ষেত্রে অভাবনীয় সাফল্য অর্জন করেছে ইউকে, ইউএসএ, চীন, ফ্রান্সসহ উন্নত অনেক রাষ্ট্র। বাংলাদেশ স্পোর্টস ইন্সটিটিউটের মাধ্যমে সে লক্ষ্যে পৌঁছাতে চায় বাংলাদেশও।

তিনি বলেন, এ সকল বিষয়ে লক্ষ্যে পৌঁছানো, সেবার মান নিশ্চিত করা এবং কাঙ্খিত ফলাফল পেতে বাংলাদেশ স্পোর্টস ইন্সটিটিউটে যুক্ত হবেন দেশ এবং দেশের বাইরের বিষেশজ্ঞরা। দ্রুততম সময়ে এ প্রকল্প বাস্তবায়নে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বদ্ধ পরিকর। এদেশের ক্রীড়াঙ্গণের মানুষের জন্য সেন্টার অফ এক্সিলেন্স হিসেবে আশীর্বাদ হয়ে আসবে বাংলাদেশ স্পোর্টস ইন্সটিটিউট।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা আরো বলেন, দেশের চলমান সঙ্কট কাটিয়ে ক্রীড়াঙ্গণের সকল ক্ষেত্রে সুষ্ঠু পরিবেশ এবং কার্যক্রম চলমান রাখতে নানাবিধ উদ্যোগ গ্রহণ করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। সভায় আরো উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব ড. মহিউদ্দীন আহমেদ।

এই সম্পর্কিত আরো

সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী

হাসপাতালে ভর্তি আশা ভোসলে

সেন্ট্রাল ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিশ্বকাপের টিকিটে আরও দামি ক্যাটাগরি যোগ করল ফিফা

নৈতিক চিকিৎসক তৈরির তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর, জেলা পর্যায়ে চালু হচ্ছে ১০ শয্যার আইসিইউ

বগুড়া ও শেরপুরের বিজয়ী ২ এমপির গেজেট প্রকাশ

২১ ঘণ্টার আলোচনায় ইরানের সঙ্গে কোন সমঝোতা হয়নি: মার্কিন ভাইস প্রেসিডেন্ট

১২০ সেরা পরিবেশক প্রতিষ্ঠানকে পুরস্কৃত করলো মার্সেল

আইএফআইসি ব্যাংকের “উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬-খুলনা অঞ্চল” অনুষ্ঠিত