মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
নির্বাচন শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে স্ত্রীসহ বিমানের এমডি কারাগারে জামায়াত নারীর অগ্রযাত্রা থামিয়ে দিতে চায়: তারেক রহমান জানুয়ারিতে দেশের রপ্তানিতে রেকর্ড ১১.২২ শতাংশ প্রবৃদ্ধি সূচকের উত্থানে বেড়েছে লেনদেন বিশ্বখ্যাত এসিসি ব্র্যান্ডের কাপ্পা কম্প্রেসর উৎপাদন শুরু ওয়ালটনের নির্বাচন সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য সহজে পাওয়া যাবে টফির ‘ভোটের হাওয়া’-তে দেশে উৎপাদিত স্মার্টফোন এক্স৫সি উন্মোচন করল অনার নড়াইলে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আহত ২ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে কোর ব্যাংকিং সিস্টেম আপগ্রেডেশন চলমান
খেলাধূলা

পাপনসহ পরিচালকদের পদত্যাগ চেয়ে মিরপুরে বিক্ষোভ

স্পোর্টস ডেস্ক : দেশের রাজনৈতিক বাস্তবতা বদলে যাওয়ার পর বিভিন্ন জায়গায় পদত্যাগের হিড়িক পড়েছে। শেখ হাসিনা ক্ষমতা ছাড়ার পর কমবেশি বেশিরভাগ প্রতিষ্ঠানেই রদবদল এসেছে। এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও সংস্কার দাবি উঠেছে।  

আজ সকাল ১১টা থেকে বিসিবির সামনে অবস্থান নিয়েছেন ক্রীড়া সংগঠক এবং ক্রীড়াপ্রেমীরা।

মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামের দুই নম্বর গেটে অবস্থান নেন তারা। এ সময় ছিলেন সাবেক ফুটবল দলের অধিনায়ক আমিনুল ইসলাম। ছিলেন ক্রীড়া সংগঠক রফিকুল ইসলাম বাবু, তরিকুল ইসলাম টিটুরা। তাদের নিয়ে আসা ব্যানারে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ছাড়াও বিভিন্ন বোর্ড পরিচালকের পদত্যাগের দাবি তোলা হয়েছে।

শুধু পাপন নন, সেখানে পদত্যাগের দাবি উঠে ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুসের বিরুদ্ধেও। এ ছাড়া বয়সভিত্তিক দলের দায়িত্বে থাকা ওবায়েদ নিজামও আছেন এ তালিকায়। দাবি তোলা হয় বাকি পরিচালকদের পদত্যাগ নিয়েও।

এদিকে, বিসিবির নিরাপত্তার জন্য স্টেডিয়ামের অফিসের সামনে আজও পাহারায় আছে বাংলাদেশ সেনাবাহিনী। এই মুহূর্তে চিন্তার বিষয় টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে। কেননা আগামী অক্টোবরে বাংলাদেশের মাটিতে আয়োজনের কথা রয়েছে নারী বিশ্বকাপ। যদিও দেশের অস্থিতিশীল পরিস্থিতিতে বিশ্বকাপ আয়োজন নিয়ে শঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

এই সম্পর্কিত আরো

নির্বাচন শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে স্ত্রীসহ বিমানের এমডি কারাগারে

জামায়াত নারীর অগ্রযাত্রা থামিয়ে দিতে চায়: তারেক রহমান

জানুয়ারিতে দেশের রপ্তানিতে রেকর্ড ১১.২২ শতাংশ প্রবৃদ্ধি

সূচকের উত্থানে বেড়েছে লেনদেন

বিশ্বখ্যাত এসিসি ব্র্যান্ডের কাপ্পা কম্প্রেসর উৎপাদন শুরু ওয়ালটনের

নির্বাচন সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য সহজে পাওয়া যাবে টফির ‘ভোটের হাওয়া’-তে

দেশে উৎপাদিত স্মার্টফোন এক্স৫সি উন্মোচন করল অনার

নড়াইলে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আহত ২

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে কোর ব্যাংকিং সিস্টেম আপগ্রেডেশন চলমান