মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
নির্বাচন শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে স্ত্রীসহ বিমানের এমডি কারাগারে জামায়াত নারীর অগ্রযাত্রা থামিয়ে দিতে চায়: তারেক রহমান জানুয়ারিতে দেশের রপ্তানিতে রেকর্ড ১১.২২ শতাংশ প্রবৃদ্ধি সূচকের উত্থানে বেড়েছে লেনদেন বিশ্বখ্যাত এসিসি ব্র্যান্ডের কাপ্পা কম্প্রেসর উৎপাদন শুরু ওয়ালটনের নির্বাচন সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য সহজে পাওয়া যাবে টফির ‘ভোটের হাওয়া’-তে দেশে উৎপাদিত স্মার্টফোন এক্স৫সি উন্মোচন করল অনার নড়াইলে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আহত ২ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে কোর ব্যাংকিং সিস্টেম আপগ্রেডেশন চলমান
খেলাধূলা

বাফুফে থেকে পদত্যাগ করলেন সালাম মুর্শেদী


স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সিনিয়র সহ-সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন আব্দুস সালাম মুর্শেদী। ২০০৮ সাল থেকে তিনি এই পদে ছিলেন।

বৃহস্পতিবার (৮ আগস্ট) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে বাফুফে। পদত্যাগের কারণ জানতে সালাম মুর্শেদীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি কল ধরেননি। তবে বাফুফের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন তিনি।

এর দুদিন আগেই সালাম মুর্শেদী বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ও নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের পদত্যাগ দাবিতে আল্টিমেটাম দিয়েছে ‘ফুটবল আল্ট্রাস’ হিসেবে পরিচিত বাংলাদেশের একটি ফুটবল সমর্থক গোষ্ঠী।

কাজী সালাউদ্দিনের পর বাফুফের আরেক শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ সদস্য হলেন আব্দুস সালাম মুর্শেদী। ২০০৮ সাল থেকে টানা ১৬ বছর বাফুফেতে সিনিয়র সহসভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি। ২০১৪ সালের পর টানা তিন মেয়াদে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

আওয়ামী লীগের সদস্য হওয়ায় বাফুফেতে তার বিরুদ্ধে নানা দুর্নীতি এবং অভিযোগ পেলেও ব্যবস্থা নেয়নি ক্রীড়া মন্ত্রণালয়। ফিফা থেকে শাস্তি পেলেও বাফুফের সহসভাপতি পদে অব্যাহত থাকেন তিনি।

সালাম মুর্শেদীর দুটো হোয়াটসঅ্যাপে একটি মুজিব কোর্ট, আরেকটিতে শেখ হাসিনার সঙ্গে ছবি ছিল। শেখ হাসিনার দেশ ত্যাগের সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপ থেকে ছবি বদলে ফেলেছেন সাবেক এই ফুটবলার। এর বদলে এখন সাধারণ কোর্ট পরা ছবি দিয়েছেন।

এই সম্পর্কিত আরো

নির্বাচন শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে স্ত্রীসহ বিমানের এমডি কারাগারে

জামায়াত নারীর অগ্রযাত্রা থামিয়ে দিতে চায়: তারেক রহমান

জানুয়ারিতে দেশের রপ্তানিতে রেকর্ড ১১.২২ শতাংশ প্রবৃদ্ধি

সূচকের উত্থানে বেড়েছে লেনদেন

বিশ্বখ্যাত এসিসি ব্র্যান্ডের কাপ্পা কম্প্রেসর উৎপাদন শুরু ওয়ালটনের

নির্বাচন সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য সহজে পাওয়া যাবে টফির ‘ভোটের হাওয়া’-তে

দেশে উৎপাদিত স্মার্টফোন এক্স৫সি উন্মোচন করল অনার

নড়াইলে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আহত ২

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে কোর ব্যাংকিং সিস্টেম আপগ্রেডেশন চলমান