মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
নির্বাচন শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে স্ত্রীসহ বিমানের এমডি কারাগারে জামায়াত নারীর অগ্রযাত্রা থামিয়ে দিতে চায়: তারেক রহমান জানুয়ারিতে দেশের রপ্তানিতে রেকর্ড ১১.২২ শতাংশ প্রবৃদ্ধি সূচকের উত্থানে বেড়েছে লেনদেন বিশ্বখ্যাত এসিসি ব্র্যান্ডের কাপ্পা কম্প্রেসর উৎপাদন শুরু ওয়ালটনের নির্বাচন সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য সহজে পাওয়া যাবে টফির ‘ভোটের হাওয়া’-তে দেশে উৎপাদিত স্মার্টফোন এক্স৫সি উন্মোচন করল অনার নড়াইলে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আহত ২ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে কোর ব্যাংকিং সিস্টেম আপগ্রেডেশন চলমান
খেলাধূলা

সাকিবের দেশে ফেরা নিয়ে যা জানালো বিসিবি

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজে অলরাউন্ডার সাকিব আল হাসানের অংশগ্রহণ বিষয়ে খুব শীঘ্রই তার সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যোগাযোগ করবে বলে জানিয়েছেন বোর্ডের ক্রিকেট অপারেশন্স প্রধান শাহরিয়ার নাফিস।

বর্তমানে কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলছেন সাকিব। তাকে দেওয়া অনাপত্তি পত্রের (এনওসি)মেয়াদ শেষ হবে ১২ আগস্ট। ১৩ আগস্ট বিসিবিতে রিপোর্ট করার কথা রয়েছে সাকিবের।

বুধবার মিরপুরে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নাফিস সাংবাদিকদের বলেন, ‘১২ আগস্ট পর্যন্ত এনওসি আছে সাকিবের। ১৩ আগস্ট দেশে ফিরে প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী আমাদের কাছে রিপোর্ট করার কথা তার।’ তিনি আরও বলেন, ‘কানাডায় এখনও তার দুই থেকে তিনটি ম্যাচ বাকি আছে। আমরা শীঘ্রই তার সাথে যোগাযোগ করবো এবং তার পরিকল্পনা জানার চেষ্টা করবো।’

তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন সাকিব। সোমবার আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই সাকিবের নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। নাফিস জানান, সাকিব এখন শুধুই একজন ক্রিকেটার।

নাফিস বলেন, ‘সাকিব এখন পুরোদস্তর ক্রিকেটার। গতকাল রাতে রাষ্ট্রপতির নির্দেশ মতে এখন আর তিনি এমপি নন। সাকিব একজন ক্রিকেটার এবং একজন মানুষ মাত্র। প্রতিটি মানুষেরই নিরাপত্তা নিয়ে উদ্বেগ আছে। আমি শুধু বলতে পারি, যেহেতু তার এনওসি ১২ আগস্ট পর্যন্ত, এরপরই আমাদের সাথে তার যোগাযোগ করার কথা।’

তিনি আরও বলেন, ‘পাকিস্তান টেস্ট সিরিজের জন্য এখনও দল ঘোষণা করেনি বিসিবি নির্বাচক প্যানেল। ঘোষিত দলে তাকে রাখা হয় তবে এক বিষয় আর দলে রাখা না হলে তাহলে ভিন্ন বিষয়।’

টেস্ট সিরিজের জন্য ১৭ আগস্ট পাকিস্তান যাবার কথা রয়েছে বাংলাদেশের। সূচি অনুযায়ী রাওয়ালপিন্ডিতে ২১ আগস্ট থেকে প্রথম টেস্ট এবং করাচিতে ৩০ আগস্ট থেকে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।

এই সম্পর্কিত আরো

নির্বাচন শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে স্ত্রীসহ বিমানের এমডি কারাগারে

জামায়াত নারীর অগ্রযাত্রা থামিয়ে দিতে চায়: তারেক রহমান

জানুয়ারিতে দেশের রপ্তানিতে রেকর্ড ১১.২২ শতাংশ প্রবৃদ্ধি

সূচকের উত্থানে বেড়েছে লেনদেন

বিশ্বখ্যাত এসিসি ব্র্যান্ডের কাপ্পা কম্প্রেসর উৎপাদন শুরু ওয়ালটনের

নির্বাচন সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য সহজে পাওয়া যাবে টফির ‘ভোটের হাওয়া’-তে

দেশে উৎপাদিত স্মার্টফোন এক্স৫সি উন্মোচন করল অনার

নড়াইলে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আহত ২

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে কোর ব্যাংকিং সিস্টেম আপগ্রেডেশন চলমান