মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
নির্বাচন শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে স্ত্রীসহ বিমানের এমডি কারাগারে জামায়াত নারীর অগ্রযাত্রা থামিয়ে দিতে চায়: তারেক রহমান জানুয়ারিতে দেশের রপ্তানিতে রেকর্ড ১১.২২ শতাংশ প্রবৃদ্ধি সূচকের উত্থানে বেড়েছে লেনদেন বিশ্বখ্যাত এসিসি ব্র্যান্ডের কাপ্পা কম্প্রেসর উৎপাদন শুরু ওয়ালটনের নির্বাচন সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য সহজে পাওয়া যাবে টফির ‘ভোটের হাওয়া’-তে দেশে উৎপাদিত স্মার্টফোন এক্স৫সি উন্মোচন করল অনার নড়াইলে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আহত ২ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে কোর ব্যাংকিং সিস্টেম আপগ্রেডেশন চলমান
খেলাধূলা

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে দল ঘোষণা পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক : চলতি মাসে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। সেই সিরিজকে সামনে রেখে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান। বুধবার (৭ আগস্ট) শান মাসুদের নেতৃত্বে এ স্কোয়াড ঘোষণা করে পিসিবি।

এছাড়াও এদিন ঘোষণা করা হয় বাংলাদেশ এ দলের বিপক্ষে পাকিস্তান শাহিনসের স্কোয়াডও। যেখানে নেতৃত্ব দেবেন সৌদ শাকিল।

বাংলাদেশের বিপক্ষে টেস্ট স্কোয়াডে যথারীতি ডাক পেয়েছেন- শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজমরা। যদিও প্রথমে মনে করা হয়েছিল বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের কারণে বড় শাস্তির মুখে পড়তে পারেন তারা। কিন্তু পিসিবি সেই পথে হাটেনি। দলের সকল তারকারাই থাকছেন সিরিজে। তবে শাহিন আফ্রিদিকে সহ-অধিনায়কের দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে।

পিসিবির বিবৃতিতে জানানো হয়েছে, আফ্রিদির ওয়ার্ক লোড ম্যানেজমেন্ট সামলাতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি বছরের ২১ আগস্ট থেকে আগামী বছরের ৫ এপ্রিলের মধ্যে পাকিস্তান ৯টি টেস্ট, ১৪টি টি-টোয়েন্টি ও ১৭টি ওয়ানডে খেলবে।

অন্যদিকে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করে দলে সুযোগ পেয়েছেন মোহাম্মদ হুরাইরা, কামরান গুলাম ও মোহাম্মদ আলী। বাদ পড়েছেন ইমাম-উল-হক, ফাহিম আশরাফ, মোহাম্মদ নওয়াজ, নোমান আলী ও সাজিদ খান। চোটের কারণে নেই পেসার হাসান আলী ও মোহাম্মদ ওয়াসিম আলী জুনিয়র।

পাকিস্তান টেস্ট স্কোয়াড
শান মাসুদ, সৌদ শাকিল, আমির জামাল, আব্দুল্লাহ শফিক, আবরার আহমেদ, বাবর আজম, কামরান গোলাম, খুররাম শাহজাদ, মীর হামজা, মোহাম্মদ আলী, মোহাম্মদ হুরাইরা, মোহাম্মদ রিজওয়ান, নাসিম শাহ, সাইম আইয়ুব, সালমান আলী আঘা, সরফরাজ আহমেদ ও শাহিন শাহ আফ্রিদি।

এই সম্পর্কিত আরো

নির্বাচন শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে স্ত্রীসহ বিমানের এমডি কারাগারে

জামায়াত নারীর অগ্রযাত্রা থামিয়ে দিতে চায়: তারেক রহমান

জানুয়ারিতে দেশের রপ্তানিতে রেকর্ড ১১.২২ শতাংশ প্রবৃদ্ধি

সূচকের উত্থানে বেড়েছে লেনদেন

বিশ্বখ্যাত এসিসি ব্র্যান্ডের কাপ্পা কম্প্রেসর উৎপাদন শুরু ওয়ালটনের

নির্বাচন সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য সহজে পাওয়া যাবে টফির ‘ভোটের হাওয়া’-তে

দেশে উৎপাদিত স্মার্টফোন এক্স৫সি উন্মোচন করল অনার

নড়াইলে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আহত ২

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে কোর ব্যাংকিং সিস্টেম আপগ্রেডেশন চলমান