মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
নির্বাচন শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে স্ত্রীসহ বিমানের এমডি কারাগারে জামায়াত নারীর অগ্রযাত্রা থামিয়ে দিতে চায়: তারেক রহমান জানুয়ারিতে দেশের রপ্তানিতে রেকর্ড ১১.২২ শতাংশ প্রবৃদ্ধি সূচকের উত্থানে বেড়েছে লেনদেন বিশ্বখ্যাত এসিসি ব্র্যান্ডের কাপ্পা কম্প্রেসর উৎপাদন শুরু ওয়ালটনের নির্বাচন সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য সহজে পাওয়া যাবে টফির ‘ভোটের হাওয়া’-তে দেশে উৎপাদিত স্মার্টফোন এক্স৫সি উন্মোচন করল অনার নড়াইলে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আহত ২ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে কোর ব্যাংকিং সিস্টেম আপগ্রেডেশন চলমান
খেলাধূলা

অবসর ভেঙে ক্রিকেটে ফিরছেন কার্তিক

স্পোর্টস ডেস্ক : চলতি বছরের আইপিএলের পরেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেছিলেন দীনেশ কার্তিক। ধারাভাষ্যে মন দেওয়ার কথা বলেছিলেন তিনি। আড়াই মাস যেতে না যেতেই সিদ্ধান্ত বদলালেন ভারতের প্রাক্তন ক্রিকেটার। জানালেন, দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগে (এসএটি২০) খেলবেন তিনি। পার্ল রয়্যালসের হয়ে খেলার কথা ঘোষণা করেছেন। এসএটি২০-র প্রচার দূতও হয়েছেন তিনি।

৩৯ বছরের কার্তিক খেলছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে। এই প্রথম তিনি এসএটি২০-তে খেলবেন। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসাবে এই প্রতিযোগিতায় খেলবেন তিনি। পার্লের তৃতীয় বিদেশি হলেন তিনি।

পার্লের দেওয়া একটি বিবৃতিতে কার্তিক বলেছেন, “দক্ষিণ আফ্রিকায় খেলা এবং ঘুরতে আসার অনেক স্মৃতি রয়েছে। যখন আমার কাছে সুযোগটা এল তখন না করতে পারিনি। প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলার সুযোগ হাতছাড়া করতে চাইনি। রয়্যালসের হয়ে এই প্রতিযোগিতা জেতার জন্য উত্তেজিত।”

পার্লেন ক্রিকেট ডিরেক্টর কুমার সঙ্গকারা বলেছেন, “সাদা বলের ক্রিকেটে নীরজ ভারতীয়দের মধ্যে অন্যতম কিংবদন্তি। তৃতীয় মরসুমের আগে ওর অভিজ্ঞতা আমাদের কাজে লাগবে। যে লিগে যে দলেই খেলুক না কেন, সেই দলের সম্পদ হয়ে উঠেছে ও। ম্যাচে প্রভাব ফেলার ক্ষমতাও তুলনাহীন।”

আইপিএল-সহ দেশের সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলে ভারতীয়েরা বিদেশের ক্রিকেটে খেলতে পারেন। অতীতে অম্বাতি রায়ডু, ইউসুফ পাঠান, সুরেশ রায়না এবং রবিন উথাপ্পা বিদেশের লিগে খেলেছেন। সেই তালিকায় সংযোজন কার্তিক। সূত্র-আনন্দবাজার।

এই সম্পর্কিত আরো

নির্বাচন শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে স্ত্রীসহ বিমানের এমডি কারাগারে

জামায়াত নারীর অগ্রযাত্রা থামিয়ে দিতে চায়: তারেক রহমান

জানুয়ারিতে দেশের রপ্তানিতে রেকর্ড ১১.২২ শতাংশ প্রবৃদ্ধি

সূচকের উত্থানে বেড়েছে লেনদেন

বিশ্বখ্যাত এসিসি ব্র্যান্ডের কাপ্পা কম্প্রেসর উৎপাদন শুরু ওয়ালটনের

নির্বাচন সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য সহজে পাওয়া যাবে টফির ‘ভোটের হাওয়া’-তে

দেশে উৎপাদিত স্মার্টফোন এক্স৫সি উন্মোচন করল অনার

নড়াইলে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আহত ২

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে কোর ব্যাংকিং সিস্টেম আপগ্রেডেশন চলমান