শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মেঘনা ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি ব্যস্ত কর্মজীবনে স্বাচ্ছন্দ্য আনবে আল্ট্রা ওয়াইড ওডিসি মনিটর পুলিশকে ধাক্কা দিয়ে দুই তলা থেকে লাফিয়ে পালাল আসামি দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই : খাদ্যমন্ত্রী সংসদে প্রবাসীকল্যাণমন্ত্রী - মালয়েশিয়ার শ্রমবাজার খুব শিগগিরই উন্মুক্ত হবে সংসদে বাণিজ্যমন্ত্রী - তিন বছরে বন্ধ হয়েছে ৪ শতাধিক পোশাক কারখানা কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর আইএফআইসি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে ৩ হাজার কোটি টাকার চুক্তি স্বাক্ষর গ্যাস ও বিদ্যুৎ সংকট : সরকারের ব্যর্থতা, নাকি সাবোটাস ! দেশের উন্নয়নে প্রবাসীদের আরো সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির
advertisement
খেলাধুলা

এখন থেকে বরিশালের অধিনায়ক সাকিব –

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের নবম আসরে আনুষ্ঠানিকভাবে অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানের নাম ঘোষনা করেছে ফরচুন বরিশাল।

মঙ্গলবার (১০ জানুয়ারি) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফরচুন বরিশাল ফ্র্যাঞ্চাইজি।

চলমান বিপিএলে বরিশালের প্রথম ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছিলেন স্পিনার মেহেদি হাসান মিরাজ। এর আগে এক বিবৃতিতে বরিশালের টিম ম্যানেজার সাজ্জাদ আহমেদ শিপন বলেছিলেন, ‘ম্যাচ বাই ম্যাচ অধিনায়ক নির্ধারণ করা হবে।’

মঙ্গলবার বিপিএলে রংপুর রাইডার্সের বিপক্ষে টসের এক ঘণ্টা আগে বরিশাল দলের পক্ষ থেকে জানানো হয়, ‘ফরচুন বরিশালকে নেতৃত্ব দেবেন সাকিব আল হাসান। এই টুর্নামেন্টে দলের অধিনায়ক তিনি।’

গত আসরের ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে মাত্র এক রানে হেরে রানার্স-আপ হয় সাকিবের নেতৃত্বাধীন বরিশাল।

আরও পড়ুন:

সব ধরনের ফুটবল থেকে অবসর নিলেন গ্যারেথ বেল

বাংলাদেশ নয়, ইংল্যান্ডের হয়েই খেলার স্বপ্ন রবিন দাসের

সর্বশেষ পাওয়া সংবাদ