মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
নির্বাচন শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে স্ত্রীসহ বিমানের এমডি কারাগারে জামায়াত নারীর অগ্রযাত্রা থামিয়ে দিতে চায়: তারেক রহমান জানুয়ারিতে দেশের রপ্তানিতে রেকর্ড ১১.২২ শতাংশ প্রবৃদ্ধি সূচকের উত্থানে বেড়েছে লেনদেন বিশ্বখ্যাত এসিসি ব্র্যান্ডের কাপ্পা কম্প্রেসর উৎপাদন শুরু ওয়ালটনের নির্বাচন সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য সহজে পাওয়া যাবে টফির ‘ভোটের হাওয়া’-তে দেশে উৎপাদিত স্মার্টফোন এক্স৫সি উন্মোচন করল অনার নড়াইলে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আহত ২ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে কোর ব্যাংকিং সিস্টেম আপগ্রেডেশন চলমান
খেলাধূলা

৯০ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন জিম্বাবুয়ের উইকেটরক্ষক

স্পোর্টস ডেস্ক : টেস্ট ক্রিকেট ইতিহাসে ৯০ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন জিম্বাবুয়ের উইকেটরক্ষক ক্লাইভ মাদান্দে। টেস্টের এক ইনিংসে সর্বোচ্চ ৪২ রান বাই দিয়ে রেকর্ড বইয়ে নাম লিখিয়েছেন মাদান্দে। বেলফাস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে চলমান টেস্টে লজ্জার রেকর্ডের মালিক হন মাদান্দে। এ ম্যাচ দিয়ে টেস্টে অভিষেক হয় ২৪ বছর বয়সী মাদান্দের।

গত বৃহস্পতিবার শুরু হওয়া টেস্টের প্রথম দিন টস হেরে প্রথমে ব্যাট করে ২১০ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। অভিষেক টেস্টের ইনিংসে ১ বল খেলে ডাক মারেন ইতোমধ্যে জিম্বাবুয়ের হয়ে ১৫টি ওয়ানডে ও ৩০টি টি-টোয়েন্টি খেলা মাদান্দে।

গতকাল ম্যাচের দ্বিতীয় দিন ২৫০ রানে অলআউট হয় আয়ারল্যান্ড। এ ম্যাচে উইকেটরক্ষক হিসেবে ৪২ রান বাই দেন মাদান্দে। টেস্টে এর আগে সর্বোচ্চ বাই রান দিয়েছিলেন ইংল্যান্ডের উইকেটরক্ষক লিস অ্যামেসের। ১৯৩৪ সালে ওভাল টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে এক ইনিংসে ৩৭ রান বাই দিয়েছিলেন ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা উইকেটরক্ষক-ব্যাটার অ্যামেস। ঐ ম্যাচের ইনিংসে ৩২৭ রান করেছিলো অস্ট্রেলিয়া।

অভিষেক টেস্টে লজ্জার রেকর্ড গড়ার পেছনে একাই দায়ী নন মাদান্দে। তার দলের বোলাররা বেশিরভাগ ডেলিভারি লেগ সাইডের অনেক বাইরে করেছেন। সেসব ডেলিভারি ধরাটা কঠিনই ছিলো মাদান্দের জন্য।

মাদান্দে ও অ্যামেসের পর তৃতীয় সর্বোচ্চ বাই দিয়েছেন ভারতের সাবেক উইকেটরক্ষক দিনেশ কার্তিক। ২০০৭ সালে ব্যাঙ্গালুরুতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের দ্বিতীয় ইনিংসে ৩৫ রান বাই দিয়েছিলেন কার্তিক।

এই সম্পর্কিত আরো

নির্বাচন শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে স্ত্রীসহ বিমানের এমডি কারাগারে

জামায়াত নারীর অগ্রযাত্রা থামিয়ে দিতে চায়: তারেক রহমান

জানুয়ারিতে দেশের রপ্তানিতে রেকর্ড ১১.২২ শতাংশ প্রবৃদ্ধি

সূচকের উত্থানে বেড়েছে লেনদেন

বিশ্বখ্যাত এসিসি ব্র্যান্ডের কাপ্পা কম্প্রেসর উৎপাদন শুরু ওয়ালটনের

নির্বাচন সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য সহজে পাওয়া যাবে টফির ‘ভোটের হাওয়া’-তে

দেশে উৎপাদিত স্মার্টফোন এক্স৫সি উন্মোচন করল অনার

নড়াইলে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আহত ২

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে কোর ব্যাংকিং সিস্টেম আপগ্রেডেশন চলমান