মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
নির্বাচন শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে স্ত্রীসহ বিমানের এমডি কারাগারে জামায়াত নারীর অগ্রযাত্রা থামিয়ে দিতে চায়: তারেক রহমান জানুয়ারিতে দেশের রপ্তানিতে রেকর্ড ১১.২২ শতাংশ প্রবৃদ্ধি সূচকের উত্থানে বেড়েছে লেনদেন বিশ্বখ্যাত এসিসি ব্র্যান্ডের কাপ্পা কম্প্রেসর উৎপাদন শুরু ওয়ালটনের নির্বাচন সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য সহজে পাওয়া যাবে টফির ‘ভোটের হাওয়া’-তে দেশে উৎপাদিত স্মার্টফোন এক্স৫সি উন্মোচন করল অনার নড়াইলে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আহত ২ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে কোর ব্যাংকিং সিস্টেম আপগ্রেডেশন চলমান
খেলাধূলা

এশিয়া কাপের ফাইনাল খেলার স্বপ্ন ভঙ্গ টাইগ্রেসদের

স্পোর্টস ডেস্ক : ব্যাটিং ব্যর্থতায় নারী এশিয়া কাপের ফাইনাল খেলার স্বপ্ন ভঙ্গ হলো বাংলাদেশের। শুক্রবার (২৬ জুলাই) এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে শক্তিশালী ভারতের কাছে ১০ উইকেটের বড় ব্যবধানে হারলো বাংলাদেশের নারীরা। এই নিয়ে তৃতীয়বার নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে ১০ উইকেটের ব্যবধানে ম্যাচ হারলো টাইগ্রেসরা।

গেল বছর নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার কাছে ১০ উইকেটে এবং এ বছর ঘরের মাঠ মিরপুরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে অস্ট্রেলিয়ার কাছে ১০ উইকেটে হেরেছিলো বাংলাদেশ।

শ্রীলংকার রাঙ্গিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে ভারতের পেসার রেনুকা সিংয়ের বোলিং তোপে পড়ে বাংলাদেশ। পাঁচ ওভারে ২১ রানেই ৩ উইকেট হারায় টাইগ্রেসরা। দুই ওপেনার দিলারা আকতার ৬, মুরশিদা খাতুন ৪ ও তিন নম্বরে নামা ইশমা তানজিম ৮ রান করে রেনুকার শিকার হন।

টপ অর্ডারের তিন ব্যাটার দ্রুত ফেরার পর বিপদ আটকাতে পারেনি বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটাররা। ৪৪ রানের মধ্যে আরও ৩ উইকেট হারায় তারা। রুমানা আহমেদ ও রাবেয়া খান ১ রান করে এবং রিতু মনি ৫ রানে আউট হন।
৪৪ রানে ৬ উইকেট পতনের পর বাংলাদেশকে লড়াইয়ে ফেরানোর চেষ্টা করেন অধিনায়ক নিগার সুলতানা ও স্বর্ণা আকতার। সপ্তম উইকেটে ৩৫ বলে ৩৬ রান যোগ করেন দু’জনে।

ইনিংসের শেষ ওভারের প্রথম বলে দলীয় ৮০ রানে বিদায় নেন নিগার। ২টি চারে ৫১ বলে ৩২ রান করেন নিগার।
শেষ ওভারে নিগার ও নাহিদা আকতার আউট হলেও, কোন রান পায়নি বাংলাদেশ। ফলে ২০ ওভারে ৮ উইকেটে ৮০ রানের মামুলি সংগ্রহ পায় বাংলাদেশ। ২টি চারে ১৮ বলে ১৯ রানে অপরাজিত থাকেন স্বর্ণা। ভারতের পক্ষে রেনুকা ১০ রানে এবং রাধা যাদব ১৪ রানে ৩টি করে উইকেট নেন।

ভারতকে ৮১ রানের সহজ টার্গেটে ছুঁড়ে দিয়ে লড়াই করতে পারেনি বাংলাদেশের বোলাররা। ১১ ওভারেই টার্গেট স্পর্শ করে বাংলাদেশের বিদায় নিশ্চিত করেন ভারতের দুই ওপেনার শেফালি ভার্মা ও স্মৃতি মান্দানা। ৯টি চার ও ১টি ছক্কায় ৩৯ বলে অপরাজিত ৫৫ রান করেন স্মৃতি। এই ইনিংস খেলার পথে টি-টোয়েন্টিতে ভারতের হয়ে সর্বোচ্চ রানের মালিক হন স্মৃতি। ২টি বাউন্ডারিতে ২৮ বলে অনবদ্য ২৬ রান করেন শেফালি।

টুর্নামেন্টের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীলংকার কাছে ৭ উইকেটে হারলেও থাইল্যান্ডকে ৭ উইকেটে এবং মালয়েশিয়াকে ১১৪ রানের বড় ব্যবধানে হারিয়েছিলো বাংলাদেশ।

এই সম্পর্কিত আরো

নির্বাচন শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে স্ত্রীসহ বিমানের এমডি কারাগারে

জামায়াত নারীর অগ্রযাত্রা থামিয়ে দিতে চায়: তারেক রহমান

জানুয়ারিতে দেশের রপ্তানিতে রেকর্ড ১১.২২ শতাংশ প্রবৃদ্ধি

সূচকের উত্থানে বেড়েছে লেনদেন

বিশ্বখ্যাত এসিসি ব্র্যান্ডের কাপ্পা কম্প্রেসর উৎপাদন শুরু ওয়ালটনের

নির্বাচন সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য সহজে পাওয়া যাবে টফির ‘ভোটের হাওয়া’-তে

দেশে উৎপাদিত স্মার্টফোন এক্স৫সি উন্মোচন করল অনার

নড়াইলে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আহত ২

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে কোর ব্যাংকিং সিস্টেম আপগ্রেডেশন চলমান