মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
নির্বাচন শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে স্ত্রীসহ বিমানের এমডি কারাগারে জামায়াত নারীর অগ্রযাত্রা থামিয়ে দিতে চায়: তারেক রহমান জানুয়ারিতে দেশের রপ্তানিতে রেকর্ড ১১.২২ শতাংশ প্রবৃদ্ধি সূচকের উত্থানে বেড়েছে লেনদেন বিশ্বখ্যাত এসিসি ব্র্যান্ডের কাপ্পা কম্প্রেসর উৎপাদন শুরু ওয়ালটনের নির্বাচন সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য সহজে পাওয়া যাবে টফির ‘ভোটের হাওয়া’-তে দেশে উৎপাদিত স্মার্টফোন এক্স৫সি উন্মোচন করল অনার নড়াইলে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আহত ২ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে কোর ব্যাংকিং সিস্টেম আপগ্রেডেশন চলমান
খেলাধূলা

কলম্বিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি ও তার ছেলে আটক

স্পোর্টস ডেস্ক : কোপা আমেরিকার ফাইনালে স্টেডিয়ামে নিরাপত্তারক্ষীদের সাথে মারামারির অভিযোগে কলম্বিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি ও তাঁর ছেলেকে আটক করেছে মায়ামি পুলিশ।

মায়ামি-ডেইড পুলিশের ডিটেকটিভ আন্দ্রে মার্টিন একটি বার্তা সংস্থাকে জানায়, কলম্বিয়ার ফুটবল ফেডারেশনের সভাপতি রামোন হেসুরুন ও তার ছেলে রামোন হামিল হেসুরুনকে হার্ড রক স্টেডিয়ামের অনাকাঙ্ক্ষিত একটি ঘটনায় আটক করা হয়েছে। দুজনের বিরুদ্ধে ম্যাচের দিন দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীদের সঙ্গে মারামারির অভিযোগ আনা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ম্যাচ শুরু করতে দেরি হওয়ায় বিরক্ত হয়ে নিরাপত্তারক্ষীদের সঙ্গে তর্ক শুরু করেন দুজন। আটক হলেও জামিনে মুক্তি পেতে পারেন হেসুরুন। তবে এর জন্য তাকে ২ হাজার ডলার এবং তার ছেলে রামন জামিল হেসুরুনকে দিতে হবে ১ হাজার ডলার।

এছাড়া, ম্যাচ শুরুর আগে দর্শকদের সঙ্গে হাঙ্গামায় জড়িত আরও ২৫ জনকে আটক করা হয়েছে।

প্রসঙ্গত, সোমবার (১৫ জুলাই) কোপার ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামে কলম্বিয়া। মাঠের ভেতর দর্শকরা জোরপূর্বক প্রবেশের চেষ্টা করলে ঝামেলা বাঁধে। বিশৃঙ্খল জনতাকে সামাল দিতে হিমশিম খেতে হয় মাঠের কর্মকর্তা-কর্মচারীদের। পরে ১ ঘণ্টা ২০ মিনিট পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা।

এই সম্পর্কিত আরো

নির্বাচন শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে স্ত্রীসহ বিমানের এমডি কারাগারে

জামায়াত নারীর অগ্রযাত্রা থামিয়ে দিতে চায়: তারেক রহমান

জানুয়ারিতে দেশের রপ্তানিতে রেকর্ড ১১.২২ শতাংশ প্রবৃদ্ধি

সূচকের উত্থানে বেড়েছে লেনদেন

বিশ্বখ্যাত এসিসি ব্র্যান্ডের কাপ্পা কম্প্রেসর উৎপাদন শুরু ওয়ালটনের

নির্বাচন সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য সহজে পাওয়া যাবে টফির ‘ভোটের হাওয়া’-তে

দেশে উৎপাদিত স্মার্টফোন এক্স৫সি উন্মোচন করল অনার

নড়াইলে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আহত ২

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে কোর ব্যাংকিং সিস্টেম আপগ্রেডেশন চলমান