মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
নির্বাচন শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে স্ত্রীসহ বিমানের এমডি কারাগারে জামায়াত নারীর অগ্রযাত্রা থামিয়ে দিতে চায়: তারেক রহমান জানুয়ারিতে দেশের রপ্তানিতে রেকর্ড ১১.২২ শতাংশ প্রবৃদ্ধি সূচকের উত্থানে বেড়েছে লেনদেন বিশ্বখ্যাত এসিসি ব্র্যান্ডের কাপ্পা কম্প্রেসর উৎপাদন শুরু ওয়ালটনের নির্বাচন সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য সহজে পাওয়া যাবে টফির ‘ভোটের হাওয়া’-তে দেশে উৎপাদিত স্মার্টফোন এক্স৫সি উন্মোচন করল অনার নড়াইলে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আহত ২ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে কোর ব্যাংকিং সিস্টেম আপগ্রেডেশন চলমান
খেলাধূলা

মারা গেলেন ফুটবলার মিথিলা

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ অনূর্ধ্ব-১৪ ও অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল দলের সাবেক খেলোয়াড় মিথিলা আক্তার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৩ বছর।

সোমবার (৮ জুলাই) এক বিবৃতিতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বিবৃতিতে বাফুফে জানায়, দীর্ঘদিন ধরে লিভার ও শ্বাসকষ্ট জটিলতায় ভুগছিলেন মিথিলা। রোববার রাতে তার মৃত্যু হয়।

এ নারী ফুটবলারের মৃত্যুতে সভাপতি কাজী মোঃ সালাহউদ্দিনসহ বাফুফের অন্যান্য কর্মকর্তারা শোক প্রকাশ করেছেন। গভীর সমবেদনা জানিয়েছেন তার পরিবারের প্রতি।

জানা গেছে, মিথিলা বাফুফের নিয়মিত নারী ক্যাম্পের খেলোয়াড় ছিলেন না। বাফুফের তথ্য মতে, মিথিলা বাংলাদেশ অনূর্ধ্ব-১৪ ও ১৬ দলে খেলেছেন। বয়সভিত্তিক দুই দলে খেললেও বাফুফের কাছে সুনির্দিষ্ট তথ্য নেই কোন কোন টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন মিথিলা।

এই সম্পর্কিত আরো

নির্বাচন শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে স্ত্রীসহ বিমানের এমডি কারাগারে

জামায়াত নারীর অগ্রযাত্রা থামিয়ে দিতে চায়: তারেক রহমান

জানুয়ারিতে দেশের রপ্তানিতে রেকর্ড ১১.২২ শতাংশ প্রবৃদ্ধি

সূচকের উত্থানে বেড়েছে লেনদেন

বিশ্বখ্যাত এসিসি ব্র্যান্ডের কাপ্পা কম্প্রেসর উৎপাদন শুরু ওয়ালটনের

নির্বাচন সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য সহজে পাওয়া যাবে টফির ‘ভোটের হাওয়া’-তে

দেশে উৎপাদিত স্মার্টফোন এক্স৫সি উন্মোচন করল অনার

নড়াইলে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আহত ২

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে কোর ব্যাংকিং সিস্টেম আপগ্রেডেশন চলমান