মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
নির্বাচন শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে স্ত্রীসহ বিমানের এমডি কারাগারে জামায়াত নারীর অগ্রযাত্রা থামিয়ে দিতে চায়: তারেক রহমান জানুয়ারিতে দেশের রপ্তানিতে রেকর্ড ১১.২২ শতাংশ প্রবৃদ্ধি সূচকের উত্থানে বেড়েছে লেনদেন বিশ্বখ্যাত এসিসি ব্র্যান্ডের কাপ্পা কম্প্রেসর উৎপাদন শুরু ওয়ালটনের নির্বাচন সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য সহজে পাওয়া যাবে টফির ‘ভোটের হাওয়া’-তে দেশে উৎপাদিত স্মার্টফোন এক্স৫সি উন্মোচন করল অনার নড়াইলে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আহত ২ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে কোর ব্যাংকিং সিস্টেম আপগ্রেডেশন চলমান
খেলাধূলা

ভিনির জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে দিল ব্রাজিল

স্পোর্টস ডেস্ক: কোপা আমেরিকায় ভিনির জোড়া গোলে প্যারাগুয়েকে ৪ গোল দিয়ে উড়িয়ে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে ব্রাজিল। এই জয়ে কোয়াটার ফাইনালে দৌঁড়ে টিকে রইল তারা। শেষ ম্যাচে কলম্বিয়াকে হারাতে পারলেই গ্রুপ চ্যাম্পিয়ন হবে ব্রাজিল।

অ্যালেজায়ান্ট স্টেডিয়ামে বৃহস্পতিবার (২৯ জুন) ‘ডি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়েকে ৪-১ ব্যবধানে হারিয়েছে ব্রাজিল। জোড়া গোল করেছেন ভিনিসিউস জুনিয়র। একটি করে গোল করেছেন স্যাভিও ও লুকাস পাকেতা। প্যারাগুয়ের হয়ে এক গোল শোধ করেছেন ওমর আলদেরেতে।

ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলা ব্রাজিল প্রথম গোলের দেখা পেতে পারতো ৩০ মিনিটেই। পেনাল্টি পেয়েও তা কাজে লাগাতে ব্যর্থ হন লুকাস পাকেতা। গোলবারে বাঁপাশ দিয়ে বল বাইরে মেরে দেন ব্রাজিল ফরোয়ার্ড।

পেনাল্টি মিসের আক্ষেপে বেশিক্ষণ পুড়তে হয়নি ব্রাজিলকে। ৩৪ মিনিটে পেনাল্টি মিস করা পাকেতা অ্যাসিস্টে গোল করে ব্রাজিলকে লিড এনে দেন ভিনিসিয়ুস জুনিয়র। বাঁপায়ের দুরন্ত শটে জাল খুঁজে নেন রিয়াল মাদ্রিদের এই তারকা। ৪৩ মিনিটে আবারও গোলের দেখা পায় ব্রাজিল। বাঁপায়ের শটে গোল করেন স্যাভিও। এতে ২-০ ব্যবধানে এগিয়ে যায় ব্রাজিল। প্রথমার্ধের ইনজুরি সময়ে আরও একটি গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র। তিন গোলের লিড নিয়ে বিরতিতে যায় সেলেসাওরা।

বিরতির পর ৪৮ মিনিটে বক্সের বাইরে থেকে ওমর আলদেরেতে দুর্দান্ত এক গোল করেন প্যারাগুয়ের পক্ষে। এর মধ্যে আলিসন বাধা না হলে ব্যবধান ৩-২ করতে পারতো তারা। তবে প্যারাগুয়ে দ্বিতীয় গোল না পেলেও ব্রাজিল ঠিকই চতুর্থ গোলটি আদায় করে নেয়।

৬৩ মিনিটে পেনাল্টি উপহার পায় ব্রাজিল। প্রথমবারের মতো এবারও শট নিতে আসেন পাকেতা। তবে এবার আর ভুল করেননি। ব্রাজিলকে এনে দেন ম্যাচের চতুর্থ গোল। চার গোল খেয়ে ম্যাচে ফেরার আর কোনো সুযোগ ছিল না প্যারাগুয়ের।

এই সম্পর্কিত আরো

নির্বাচন শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে স্ত্রীসহ বিমানের এমডি কারাগারে

জামায়াত নারীর অগ্রযাত্রা থামিয়ে দিতে চায়: তারেক রহমান

জানুয়ারিতে দেশের রপ্তানিতে রেকর্ড ১১.২২ শতাংশ প্রবৃদ্ধি

সূচকের উত্থানে বেড়েছে লেনদেন

বিশ্বখ্যাত এসিসি ব্র্যান্ডের কাপ্পা কম্প্রেসর উৎপাদন শুরু ওয়ালটনের

নির্বাচন সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য সহজে পাওয়া যাবে টফির ‘ভোটের হাওয়া’-তে

দেশে উৎপাদিত স্মার্টফোন এক্স৫সি উন্মোচন করল অনার

নড়াইলে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আহত ২

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে কোর ব্যাংকিং সিস্টেম আপগ্রেডেশন চলমান