মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
নির্বাচন শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে স্ত্রীসহ বিমানের এমডি কারাগারে জামায়াত নারীর অগ্রযাত্রা থামিয়ে দিতে চায়: তারেক রহমান জানুয়ারিতে দেশের রপ্তানিতে রেকর্ড ১১.২২ শতাংশ প্রবৃদ্ধি সূচকের উত্থানে বেড়েছে লেনদেন বিশ্বখ্যাত এসিসি ব্র্যান্ডের কাপ্পা কম্প্রেসর উৎপাদন শুরু ওয়ালটনের নির্বাচন সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য সহজে পাওয়া যাবে টফির ‘ভোটের হাওয়া’-তে দেশে উৎপাদিত স্মার্টফোন এক্স৫সি উন্মোচন করল অনার নড়াইলে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আহত ২ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে কোর ব্যাংকিং সিস্টেম আপগ্রেডেশন চলমান
খেলাধূলা

বাংলাদেশ-অস্ট্রেলিয়াকে বিদায় করে সেমিফাইনালে আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক : সুপার এইটের শেষ ম্যাচে বাংলাদেশকে হারিয়ে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে আফগানিস্তান। ডিএলএস পদ্ধতিতে টাইগারদের ৮ রানে হারিয়ে ইতিহাস রচনা করল আফগানিস্তান। বাংলাদেশের হারে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে অস্ট্রেলিয়াও। 

মঙ্গলবার (২৫ জুন) কিংসটনে আফগানিস্তানের দেয়া ১১৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১০৫ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। তাতে বৃষ্টি আইনে ৮ রানে জয় পায় আফগানরা। টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার আফগানিস্তানের কাছে হারল বাংলাদেশ।

আফগানিস্তানের দেয়া ১১৬ রানের জবাবে ব্যাট করতে নেমে দলীয় ১৬ রানে তানজিদ তামিম এলবিডব্লু হয়ে ফিরেন ফারুকির বলে। পরের ওভারে পরপর দুই বলে শান্ত ও সাকিবকে আউট করেন নাভিন উল হক। দলীয় ৪৮ রানে রশিদ খানের বলে ১০ বলে ১০ রান করে বোল্ড হয়ে ফিরেন সৌম্য সরকার। সৌম্যর পর হৃদয়, মাহমুদউল্লাহ ও রিশাদকে ফেরান রশিদ খান। শেষ পর্যন্ত সব উইকেট হারিয়ে ১০৫ রান করলে ৮ রানে হেরে যায় বাংলাদেশ। শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাট করে লিটন দাস খেলেন অপরাজিত ৫৪ রানের ইনিংস। রশিদ খানের শিকার ২৩ রান দিয়ে ৪ উইকেট।

এর আগে, টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৫ রান তুলে আফগানিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেছেন রহমানুল্লাহ গুরবাজ। ৫৯ রানে রিশাদ হোসেন ভাঙেন উদ্বোধনী জুটি। এরপর ৮৪ রানের মাথায় দ্বিতীয় উইকেটের পতন ঘটান মুস্তাফিজুর রহমান। আউট হন আজমতউল্লাহ ওমরজাই। এরপর নিজের তৃতীয় ওভার বল করতে এসে এক ওভারেই নিলেন ২ উইকেট।

ফেরালেন দুই মারকুটে ব্যাটার রহমানুল্লাহ গুরবাজ এবং গুলবাদিন নাইবকে। শেষদিকে রশিদ ২ ছক্কায় শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ১১৫ রান সংগ্রহ করতে সক্ষম হয় আফগানরা। বাংলাদেশ বোলারদের মধ্যে রিশাদ ৪ ওভারে ২৬ রান দিয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন। একটি করে উইকেটের দেখা পান তাসকিন ও মোস্তাফিজ।

আগামী ২৭ তারিখ ভোরে প্রথম সেমিফাইনালে ত্রিনিদাদে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে আফগানিস্তান।

গতকাল সোমবার ভারতের কাছে অস্ট্রেলিয়ার হারে সুযোগ এসেছিল বাংলাদেশের সামনে। সুপার এইটের শেষ ম্যাচে আফগানিস্তানকে বড় ব্যবধানে হারাতে পারলেই সেমিফাইনালে জায়গা করতে নেয়ার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। নির্দিষ্ট করে বললে আগে ব্যাট করলে ৬২ রান ও পরে ব্যাট করলে ১৩ ওভারের আগেই ম্যাচ জিততে হতো টাইগারদের। তবে আর্নস ভ্যালে স্টেডিয়ামে আফগানিস্তান লক্ষ্যটা আরও সহজ করে দিয়েছিল। কিন্তু তাতেই পারল না বাংলাদেশ।

আফগানিস্তানের বিপক্ষে নির্ধারিত ওভারের মধ্যে ম্যাচ জিততে না পারায় এবারের বিশ্বকাপের সুপার এইট থেকেই বিদায় নিয়েছে বাংলাদেশ।

সেমিফাইনালে জায়গা করে নিতে বাংলাদেশকে ১২.১ ওভারের মধ্যেই আফগানিস্তানের দেয়া ১১৬ রানের লক্ষ্য পার করতে হতো। তবে এই সময়ের মধ্যে যদি আফগানিস্তানের সমান স্কোরও করতে পারে তবে পরের চার বলের মধ্যে একটা ৬ মারলেও সেমিফাইনালে যাওয়ার সুযোগ ছিল টাইগারদের। কিন্তু সেই লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ায় সেমিফাইনালে খেলার আশা পূরণ হলো না টাইগারদের।

বাংলাদেশের হারে দুঃসংবাদ পেল অস্ট্রেলিয়াও। কারণ বাংলাদেশ জিতলে সুপার ফোরে যেতে পারত অসিরা। কিন্তু আফগানরা সেটা হতে দিল না। তাই বাংলাদেশের সঙ্গে আজ বিদায় নিতে হলো অস্ট্রেলিয়াকেও।

এই সম্পর্কিত আরো

নির্বাচন শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে স্ত্রীসহ বিমানের এমডি কারাগারে

জামায়াত নারীর অগ্রযাত্রা থামিয়ে দিতে চায়: তারেক রহমান

জানুয়ারিতে দেশের রপ্তানিতে রেকর্ড ১১.২২ শতাংশ প্রবৃদ্ধি

সূচকের উত্থানে বেড়েছে লেনদেন

বিশ্বখ্যাত এসিসি ব্র্যান্ডের কাপ্পা কম্প্রেসর উৎপাদন শুরু ওয়ালটনের

নির্বাচন সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য সহজে পাওয়া যাবে টফির ‘ভোটের হাওয়া’-তে

দেশে উৎপাদিত স্মার্টফোন এক্স৫সি উন্মোচন করল অনার

নড়াইলে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আহত ২

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে কোর ব্যাংকিং সিস্টেম আপগ্রেডেশন চলমান