রবিবার, ১৫ মার্চ ২০২৬
রবিবার, ১৫ মার্চ ২০২৬
শিরোনাম
সিরাজগঞ্জে অজ্ঞান পার্টির খপ্পরে চার যাত্রী অঘোষিত ফাইনালে আজ মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত ঈদের ছুটির আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের নির্দেশ নিখোঁজের দুইদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার মুভি ট্রেন্ডিং চার্টে নাম্বার ওয়ান প্রিন্স টিজার ভোটের কালি মুছে যাওয়ার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: প্রধানমন্ত্রী এনআরবিসি ব্যাংকে ক্ষুদ্রঋণ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত তিন মাসে প্রায় এক কোটি টাকা জরিমানা আদায় করেছে সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশ ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
খেলাধূলা

ভারতের বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটে বাংলাদেশ-ভারত লড়াই মানেই এখন অন্যরকম উত্তেজনা। আর সেই লড়াইটা যদি হয় বিশ্বকাপের মতো ইভেন্টে, তবে তো কথাই নেই! টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত চারবার দেখা হয়েছে এই দুই দলের। যেখানে চারবারই জিতেছে ম্যান ইন ব্লুরা। এবার আরও একটি বাংলাদেশ-ভারত লড়াই দেখার অপেক্ষায় ভক্তরা। আগামীকাল সুপার এইটে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল।

যেখানে সুপার এইটের প্রথম ম্যাচে আফগানদের হারিয়ে ফুরফুরে মেজাজে রোহিতরা। অন্যদিকে প্রথম ম্যাচে অজিদের কাছে হেরে সুপার এইট শুরু হয়েছে বাংলাদেশের। শক্তির পার্থক্য, র‌্যাঙ্কিংয়ে অবস্থান, সঙ্গে ইতিহাস-ঐতিহ্যকে বিবেচনায় নিলে ভারত ও বাংলাদেশের মধ্যে ব্যবধান পাহাড়সম।

আইসিসির ছোট ফরম্যাটে ভারতের বিপক্ষে ১৩ ম্যাচ খেলেছে বাংলাদেশ। এরমধ্যে মাত্র একটি জিতেছে টাইগাররা। টি-টোয়েন্টি বিশ্বকাপে চারবার দেখা হয়েছে দুই দলের। সব ম্যাচই জিতেছে টিম ইন্ডিয়া। তবে গত কয়েক বছরের মুখোমুখি লড়াইয়ে দৃষ্টি ফেরালে অন্যরকম এক চিত্রই ফুটে ওঠে।

অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচ। তবে সব ছাপিয়ে কেমন হবে বাংলাদেশের একাদশ তা নিয়ে চলছে জল্পনা। বাংলাদেশের জন্য বড় দুশ্চিন্তার কারণ বুমরাহ-আর্শদ্বীপকে নিয়ে গড়া ভারতের বিশ্বমানের বোলিং আক্রমণ। যাদের সামনে কঠিন পরীক্ষা দিতে হবে শান্ত-লিটনদের।

একই সঙ্গে ভারতের বোলিং ইউনিটে আছেন বিশেষজ্ঞ স্পিনার জাদেজা। যিনি এর আগেও বাংলাদেশকে বেশ ভুগিয়েছেন। তাই এদের সামলে খেলতে হবে ব্যাটারদের। যদিও এই ম্যাচে জয় পেতে হলে ব্যাটারদের ছন্দে ফেরার বিকল্প নেই।

ফলে ভারতের বিপক্ষে ব্যাটিং অর্ডারে সৌম্যকে দেখা যেতে পারে শেখ মেহদীর পরিবর্তে। একই সঙ্গে তানজিম সাকিবকে বসিয়ে শরিফুলকে দলে যোগ করা হতে পারে উইকেটের ডিমান্ডের জন্য।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান তামিম, লিটন দাস (উইকেটরক্ষক), নাজমুল হাসান শান্ত (অধিনায়ক), সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

এই সম্পর্কিত আরো

সিরাজগঞ্জে অজ্ঞান পার্টির খপ্পরে চার যাত্রী

অঘোষিত ফাইনালে আজ মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান

সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত

ঈদের ছুটির আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের নির্দেশ

নিখোঁজের দুইদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

মুভি ট্রেন্ডিং চার্টে নাম্বার ওয়ান প্রিন্স টিজার

ভোটের কালি মুছে যাওয়ার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: প্রধানমন্ত্রী

এনআরবিসি ব্যাংকে ক্ষুদ্রঋণ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

তিন মাসে প্রায় এক কোটি টাকা জরিমানা আদায় করেছে সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশ

ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী