মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
শিরোনাম
বনলতা এক্সপ্রেস-এর সঙ্গে ইউসিবির অংশীদারত্ব: - আসছে আকর্ষণীয় ক্রেডিট কার্ড অফার বর্জ্য অপসারণের আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন সরফরাজ ঈদ স্পেশাল মুরগির কোরমা ঈদ ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদার: - অপরিচিত ব্যক্তি থেকে সতর্ক থাকার আহ্বান ডিএমপি কমিশনারের ঈদুল ফিতর উপলক্ষে টানা ১০ দিন বন্ধ হিলি স্থলবন্দর রায়পুরায় কিশোর হত্যার ঘটনায় গ্রেপ্তার ১ প্রজ্ঞাপন জারি: - ২০২৭ শিক্ষাবর্ষ থেকে স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল লালমনিরহাটে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জন নিহত প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ
খেলাধূলা

নদীতে নামতেই ফুটবলারকে ছিঁড়ে খেল কুমির!

স্পোর্টস ডেস্ক : অত্যন্ত মর্মান্তিক বললেও কমই বলা হবে, কার যে কখন কীভাবে কপালে মৃত্যু লেখা থাকে, তা কারোরই জানা নয়। এবার নদীতে গোসল করতে নেমে একেবারে কুমিরের পেটেই চলে গেলেন ফুটবলার! অকল্পনীয় এই ঘটনাটি ঘটে গিয়েছে গত শনিবার কোস্তা রিকার রিয়ো কানাস নদীতে। সেই দেশের ২৯ বছরের ফুটবলার জেসাস অ্যালবার্টো লোপেজ অর্টিজ (চুচো) নামেই তিনি পরিচিত ছিলেন স্থানীয় ফুটবলমহলে।

কোস্তা রিকার প্রবল দাবদাহের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য় জেসাস নদীতে ডুব দিয়ে শান্তির ঠিকানা খুঁজে নিতে চেয়েছিলেন। তিনি পানিতে নেমে রীতিমতো সাঁতার কাটতেও শুরু করেন। কিন্তু সেখানেই ঘাপটি মেরে লুকিয়ে ছিল একটি বিরাট আকৃতির কুমির, সে আচমকাই জিসাসকে ধাওয়া করে। ফুটবলার সাঁতরে নদীর মাঝ বরাবর যেতেই, সেই কুমির তাঁকে নিজের শিকার বানিয়ে ফেলে। ফুটবলারের উপর আক্রমণ করে, তাঁকে ছিঁড়ে খেতে শুরু করে কুমিরটি। স্থানীয়রা সঙ্গে সঙ্গে ছুটে আসেন। এসে দেখেন যে, কুমিরের মুখের ভিতরে জিসাসের দেহ। কুমিরটিকে সঙ্গে সঙ্গে গুলি করা হয়। কিন্ত কুমিরটি মারা যাওয়ার আগেই, দুই সন্তানের পিতা পৃথিবীর মায়া ত্য়াগ করে ফেলেছেন।

জেসাস অ্যামেচার ফুটবল লিগ খেলতেন ডেপোরটিভো রিও কানাসের হয়ে। ক্লাবের ম্যানেজার লুইস কার্লোস মন্টেস এক বিবৃতি দিয়ে জানিয়েছেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে আমরা আমাদের প্লেয়ার জেসাস অ্যালবার্টো লোপেজ অর্টিজের মৃত্যুবার্তা দিচ্ছি। এখন ও ভগবানের কাছে। রেস্ট ইন পিস চুচো। তোমার পরিবারের যন্ত্রণা আমাদেরও।’ লুইস কার্লোস সাধারণের কাছে আবেদন করেছেন, তাঁদের ফুটবলারের সৎকারের খরচ যেন সকলে ভাগ করে নেয়। সূত্র-জিনিউজ।

এই সম্পর্কিত আরো

বনলতা এক্সপ্রেস-এর সঙ্গে ইউসিবির অংশীদারত্ব: আসছে আকর্ষণীয় ক্রেডিট কার্ড অফার

বর্জ্য অপসারণের আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন সরফরাজ

ঈদ স্পেশাল মুরগির কোরমা

ঈদ ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদার: অপরিচিত ব্যক্তি থেকে সতর্ক থাকার আহ্বান ডিএমপি কমিশনারের

ঈদুল ফিতর উপলক্ষে টানা ১০ দিন বন্ধ হিলি স্থলবন্দর

রায়পুরায় কিশোর হত্যার ঘটনায় গ্রেপ্তার ১

প্রজ্ঞাপন জারি: ২০২৭ শিক্ষাবর্ষ থেকে স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল

লালমনিরহাটে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জন নিহত

প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ