মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
শিরোনাম
বনলতা এক্সপ্রেস-এর সঙ্গে ইউসিবির অংশীদারত্ব: - আসছে আকর্ষণীয় ক্রেডিট কার্ড অফার বর্জ্য অপসারণের আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন সরফরাজ ঈদ স্পেশাল মুরগির কোরমা ঈদ ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদার: - অপরিচিত ব্যক্তি থেকে সতর্ক থাকার আহ্বান ডিএমপি কমিশনারের ঈদুল ফিতর উপলক্ষে টানা ১০ দিন বন্ধ হিলি স্থলবন্দর রায়পুরায় কিশোর হত্যার ঘটনায় গ্রেপ্তার ১ প্রজ্ঞাপন জারি: - ২০২৭ শিক্ষাবর্ষ থেকে স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল লালমনিরহাটে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জন নিহত প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ
খেলাধূলা

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন অ্যালেক্স হেলস

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ইংল্যান্ডের তারকা ব্য়াটার অ্যালেক্স হেলস। সোশ্য়াল মিডিয়ায় লম্বা পোস্ট করে দেশের জার্সি তুলে রাখার সিদ্ধান্ত জানিয়ে দিলেন টি-২০ বিশ্বকাপ জয়ী ক্রিকেটার।

আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই বললেও ৩৪ বছরের বিধ্বংসী ক্রিকেটার নটিংহ্যামের হয়ে খেলা চালিয়ে যাবেন। পাশাপাশি সারা বিশ্বে তিনি ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্টে অংশ নেবেন।

২০১৯ বিশ্বকাপের পর অ্যালেক্সকে তিন বছর নির্বাসিত থাকতে হয়েছিল। নিষিদ্ধ ড্রাগ সেবনের জন্য তাঁর ঘাড়ে নেমে এসেছিল নির্বাসনের খাড়া। তবে গতবছর তিনি ক্রিকেটে প্রত্য়াবর্তন করেন। টি-২০ বিশ্বকাপে জনি বেয়ারস্টো চোটের জন্য খেলতে পারেননি। তাঁর জায়গায় বিশ্বকাপের দলে দরজা খুলে যায় অ্যালেক্সের। ইংল্যান্ডকে দ্বিতীয় টি-২০ বিশ্বকাপ জেতাতে সাহায্য করেন অ্যালেক্স। ২১২ রান করেছিলেন টুর্নামেন্টে। ইংল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ রান শিকারি হয়েছিলেন টুর্নামেন্টে।

বিদায়লগ্নে অ্যালেক্স লেখেন, ‘বন্ধুরা, একটা ছোট নোট দেওয়ার ছিল। আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। ক্রিকেটের সব ফরম্যাট মিলিয়ে দেশের জার্সিতে ১৫৬ বার মাঠে নামা ছিল অত্যন্ত গর্বের। ইংল্যান্ডের জার্সিতে আমি আমার সর্বোচ্চ ও সর্বনিম্ন দিকও দেখেছি। অসাধারণ একটা যাত্রা ছিল। এটা ভেবে ভালো লাগছে যে, দেশের জার্সিতে বিশ্বকাপ ফাইনালই ছিল আমার শেষ ম্যাচ। ক্যারিয়ারের ওঠাপড়ায় আমি বিরাট সমর্থন পেয়েছি বন্ধুবান্ধব ও পরিবারের থেকে। ক্রিকেটের সেরা ফ্যানরা ছিলেন পাশে। নটিংহ্যামের হয়ে খেলার জন্য মুখিয়ে আছি। পাশাপাশি সারা বিশ্বে আরও বেশি করে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে চাই।’

২০১১ সালে অ্যালেক্স দেশের জার্সিতে টি-২০ অভিষেক করেছিলেন। তার তিন বছর পর ওয়ানডে, ও তার এক বছর পর টেস্ট অভিষেক করেন। ইংল্যান্ডের হয়ে ১১টি টেস্ট (৫৭৩ রান), ৭০টি ওয়ানডে (২৪১৯ রান) ও ৭৫টি টি-২০ ম্যাচ (২০৭৪ রান) খেলেছেন তিনি।

আরও পড়ুন:

বল পরিবর্তন আম্পায়ারদের সিদ্ধান্ত: আইসিসি

অধিনায়কত্ব থেকে সরে দাড়ালেন তামিম

বিচ্ছেদের আভাস দিলেন শোয়েব!

এই সম্পর্কিত আরো

বনলতা এক্সপ্রেস-এর সঙ্গে ইউসিবির অংশীদারত্ব: আসছে আকর্ষণীয় ক্রেডিট কার্ড অফার

বর্জ্য অপসারণের আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন সরফরাজ

ঈদ স্পেশাল মুরগির কোরমা

ঈদ ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদার: অপরিচিত ব্যক্তি থেকে সতর্ক থাকার আহ্বান ডিএমপি কমিশনারের

ঈদুল ফিতর উপলক্ষে টানা ১০ দিন বন্ধ হিলি স্থলবন্দর

রায়পুরায় কিশোর হত্যার ঘটনায় গ্রেপ্তার ১

প্রজ্ঞাপন জারি: ২০২৭ শিক্ষাবর্ষ থেকে স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল

লালমনিরহাটে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জন নিহত

প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ