বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
খেলাধুলা

এশিয়া কাপে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা-আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক : আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য ওয়ানডে ফরম্যাটের এশিয়া কাপে বাংলাদেশের গ্রুপে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলংকা ও আফগানিস্তান। অন্য দিকে একই গ্রুপে রয়েছে দুই চিরপ্রতিন্দ্বন্দি ভারত ও পাকিস্তান। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি (এসিসি) জয় শাহর এক টুইট বার্তা থেকে এ কথা জানা গেছে।

টুইটে ২০২৩ এবং ২০২৪ সালে এসিসির বিভিন্ন প্রতিযোগিতা এবং ক্যালেন্ডারের ছবি আপলোড করেছেন জয় শাহ। অক্টোবরে ওয়ানডে বিশ^কাপ থাকায় এ বছরের এশিয়া কাপ হবে ৫০ ওভার ফরম্যাটে।

ষোড়শ এশিয়া কাপের মূল পর্বে দুই গ্রুপে মোট ৬টি দল খেলবে। গ্রুপ ‘এ’তে আছে ভারত, পাকিস্তান এবং বাছাই পর্ব পেরিয়ে আসা একটি দল। ‘বি’ গ্রুপে আছে বাংলাদেশ, শ্রীলংকা এবং আফগানিস্তান। আসরে মোট ১৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

এ বছরের এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। তবে এখনও নিশ্চিত নয় আগামী এশিয়া কাপ পাকিস্তানের মাটিতে হবে কি-না। কারন গেল মাসেই জয় শাহ জানিয়েছিলেন, নিরপেক্ষ ভেন্যুতে হবে এশিয়া কাপ।

টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত গত এশিয়া কাপে শ্রীলংকা ও আফগানিস্তানের কাছে দুই ম্যাচেই গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিলো বাংলাদেশ।

সুপার ফোরে সেরা দু’দল হয়ে ফাইনালে উঠে শ্রীলংকা ও পাকিস্তান। ফাইনালে পাকিস্তানকে ২৩ রানে হারিয়ে শিরোপার স্বাদ নেয় শ্রীলংকা।

আরও পড়ুন:

প্যারিসে ফিরে গার্ড অফ অনার পেলেন মেসি

দায়িত্ব পেলে ২ মাসের মধ্যে বিপিএলের চেহারা বদলে দিতাম: সাকিব

যারা কটাক্ষ করে তাঁরা ফুটবলের কিস্যু বোঝে না: রোনাল্ডো

সর্বশেষ পাওয়া সংবাদ