বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
খেলাধুলা

দায়িত্ব পেলে ২ মাসের মধ্যে বিপিএলের চেহারা বদলে দিতাম: সাকিব

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) যা-তা অবস্থায়, দায়িত্ব পেলে ১ থেকে ২ মাসের মধ্যে টুর্নামেন্টের চেহারা বদলে দিতাম বলে মন্তব্য করেছেন টাইগারদের টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান।

বুধবার (০৪ জানুয়ারি) গালফ অয়েল বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে একদিনের জন্য যোগ দেন সাকিব আল হাসান। বেলা ১১টায় প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে সিইওর দায়িত্ব নেওয়ার পর সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে এই কথা বলেন দেশসেরা অলরাউন্ডার।

বিপিএল আয়োজনের দায়িত্ব যদি আপনাকে দেওয়া হতো, তাহলে আপনি কি করতেন? সাংবাদিকদের করা এমন প্রশ্নের জবাবে সাকিব জানান, ‘আমাকে যদি বিপিএলের দায়িত্ব দেওয়া হয়, আমার বেশি দিন লাগবে না। ম্যাক্সিমাম এক থেকে দুই মাস লাগবে সব কিছু ঠিক করতে। খুব বেশি হলে দুই মাসও লাগার কথা না।

হাসির ছলে সাকিব একটি সিনেমার প্রসঙ্গ টেনে এনে বলেন, সিনেমা দেখেছেন না? একদিনেও অনেক কিছু করা সম্ভব। যে করতে পারে, সে সব করতে পারে। তাছাড়াও বিপিএলের প্রতি আসরেই স্পন্সর নিয়ে নানা সংকট দেখা দেয়। বাজেট তৈরি করতে না পারা, ডিআরএস আনতে না পারা এগুলো বোর্ডের ব্যর্থতা।

সাকিব আরও বলেন, ১৬ থেকে ২০ কোটি মানুষের দেশে একটি পছন্দের খেলার বাজার থাকবে না এটাতো বিশ্বাস করা কঠিন। এটা খুবই দুঃখজনক। আমি অন্তত এটা বিশ্বাস করি না। আমার ধারণা, এটা মার্কেটংয়ের জায়গা থেকে অবশ্যই বড় একটা ব্যর্থতা। যে কারণেই আমরা আসলে একটা বাজার তৈরি করতে পারিনি।

স্বদিচ্ছা থাকলে বিপিএলে ডিআরএস আনা, তিন মাস আগে প্লেয়ারস ড্রাফট এবং দল চূড়ান্ত করে ফেলা সম্ভব বলেও মন্তব্য করেন দেশ সেরা এই ক্রিকেটার।

উল্লেখ্য, বিপিএলের নবম আসর আগামী ৬ জানুয়ারি শুরু হচ্ছে। সাত দলের এই টুর্নামেন্টে ফরচুন বরিশালের হয়ে মাঠে নামবেন তিনি। শিরোপা জয়ের লক্ষ্যে দলের গুরুদায়িত্বও অভিজ্ঞ এই ক্রিকেটারের হাতে তুলে দিয়েছে বরিশাল ফ্রাঞ্চাইজি।

আরও পড়ুন:

যারা কটাক্ষ করে তাঁরা ফুটবলের কিস্যু বোঝে না: রোনাল্ডো

কুমিল্লার হয়ে বিপিএল মাতাবেন ডেভিড মালান

বিপিএলের টিকিটের সর্বোচ্চ মূল্য ১৫০০, সর্বনিম্ন ২০০

সর্বশেষ পাওয়া সংবাদ