বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
খেলাধুলা

বিপিএলের টিকিটের সর্বোচ্চ মূল্য ১৫০০, সর্বনিম্ন ২০০

স্পোর্টস ডেস্ক : আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে ঢাকা পর্বের ম্যাচের টিকিটের মূল্য নির্ধারণ করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল।

টিকিটের সর্বনিম্ন মূল্য নির্ধারন করা ২০০ টাকা, সর্বোচ্চ ১৫০০ টাকা।

সর্বনিম্ন মূল্য ২০০ টাকা ধরা হয়েছে ইস্টার্ন স্ট্যান্ডের। ৩০০ টাকা নর্থ এবং সাউথ স্ট্যান্ডে এবং ক্লাব হাউজের টিকিট ধরা হয়েছে ৫০০ টাকা।

গ্র্যান্ড স্ট্যান্ডের মূল্য সর্বোচ্চ ১৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ভিআইপি স্ট্যান্ডের মূল্য ১০০০ টাকা নির্ধারণ হয়েছে।
ঢাকা পর্বে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচগুলোর টিকিট পাওয়া যাবে স্টেডিয়ামের এক নম্বর গেট এবং শহিদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের টিকিট কাউন্টারে।

আগামীকাল থেকে টিকিট বিক্রি শুরু হবে। ম্যাচের আগের দিন এবং ম্যাচের দিন টিকিট কেনা যাবে। সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত টিকিটের বিক্রি চলবে। আগামী ৬ জানুয়ারি থেকে শুরু হবে বিপিএলের নবম আসর।

আরও পড়ুন:

পেলেকে শেষ শ্রদ্ধা জানালো ব্রাজিল

আউট না ছয়! বিগ ব্যাশ লিগে ক্যাচ ঘিরে তুমুল বিতর্ক (ভাইরাল)

বিপিএলে ডিআরএসের পরিবর্তে ‘এডিআরএস’

সর্বশেষ পাওয়া সংবাদ