বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা ট্রাম্পের রোগী সেজে সোনার চেইন চুরি, এক্সরে করে পেটে শনাক্ত ইউসিবি ইনভেস্টমেন্টের মাধ্যমে যমুনা ব্যাংকের ৮০০ কোটি টাকার বন্ড ইস্যু সম্পন্ন উপযুক্ত সময় ও পরিবেশ তৈরি হলে প্রধানমন্ত্রীর ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু কৃষি ও পল্লী খাতে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়নে বাংলাদেশ ব্যাংক–ইউসিবির মধ্যে চুক্তি স্বাক্ষর বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ১,৫০০ পরিবারকে সহায়তা দিল আরব আমিরাত শুধু বহুদলীয় গণতন্ত্রই নয়, বিএনপির হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্রও এসেছে: প্রধানমন্ত্রী উত্তরাঞ্চলের কৃষিতে কেন্দ্রীয় ব্যাংকের তহবিলে এসবিএসি ব্যাংকের অংশগ্রহণ চুক্তি এনায়েতপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
advertisement
খেলাধুলা

পিএসজির নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরলেন মেসি

স্পোর্টস ডেস্ক : অনুমতি ছাড়া সৌদি আরবে যাওয়ার জন্য লিওনেল মেসিকে দুই সপ্তাহের জন্য নির্বাসিত করেছিল পিএসজি। সেই নির্বাসন কাটিয়ে ২১ মে অঁজার বিরুদ্ধে ৯০ মিনিটের যুদ্ধে ফিরছেন ‘এলএম টেন’।

ক্লাবের কাছে ক্ষমা চাওয়ায় নির্বাসন থেকে মুক্তি পেয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। সেটা ইতমধ্যেই জানিয়ে দিয়েছেন দলের কোচ ক্রিস্তফ গালতিয়ে। অনুশীলনেও আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ককে খোশমেজাজে অনুশীলন করতে দেখা যায়।

মেসির খেলার ব্যাপারে সবুজ সংকেত দিয়ে গালতিয়ে বলেছেন, “মেসির সঙ্গে আমার কথা হয়েছে। পিএসজি-র হয়ে লিগ ওয়ান জেতার জন্য ও মুখিয়ে আছে। আর তাই অঁজার বিরুদ্ধে শুরু থেকেই মাঠে থাকবে মেসি।” মেসি ফেরায় হাঁফ ছেড়ে বেঁচেছেন। পিএসজি-র আর এক গোলমেশিন কিলিয়ান এমবাপে।

গত ৩০ এপ্রিল লঁরিয়ার বিরুদ্ধে ম্যাচের পরই পরিবারসহ সৌদি আরবে চলে যান মেসি। অনুমতি ছাড়া মেসির সেই সৌদি আরব সফর নিয়ে ফুটবল-বিশ্বে ঝড় বয়ে যায়। সৌদি আরবের পর্যটন দূত হিসেবে এই সফর ছিল মেসির পূর্বনির্ধারিত। যদিও ক্লাবকে না জানিয়ে সৌদি আরব চলে যাওয়ার জন্য পিএসজি তাঁকে দুই ম্যাচের জন্য নির্বাসিত করেছিল।

এদিকে পিএসজি-র সঙ্গে মেসির চুক্তির মেয়াদ ৩০ জুন পর্যন্ত। যদিও সংবাদ সংস্থা এএফপি দাবি করেছিল, আগামী মরসুমে ‘বিশাল অঙ্কের চুক্তি’তে সৌদি আরবের একটি ক্লাবে খেলবেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মহাতারকা। সেই চুক্তিও নাকি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।

তবে মেসির বাবা ও এজেন্ট জর্জ মেসির দাবি সংবাদমাধ্যম গোটা বিষয় নিয়ে অহেতুক জলঘোলা করছে। এমনকি এই ইস্যু নিয়ে সোশ্যাল মিডিয়াতে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। এমনকি মেসির সৌদি আরব যাত্রা নিয়ে যাবতীয় খবর একেবারেই ভালোভাবে নেননি মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো। ফ্রান্সের পত্রিকা লেকিপ এমনটাই দাবি করেছিল। লেকিপের দাবি, সৌদি আরবের ফুটবলে মেসির নাম লেখানো নিয়ে দ্বিধায় আছেন তাঁর স্ত্রী।

আরও পড়ুন:

শান্তর সেঞ্চুরিতে দাপুটে জয় বাংলাদেশের

আইসিসির আয়ের সর্বোচ্চ ভাগ পাবে ভারত, বাংলাদেশ পাবে কতো

সর্বশেষ পাওয়া সংবাদ