বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা ট্রাম্পের রোগী সেজে সোনার চেইন চুরি, এক্সরে করে পেটে শনাক্ত ইউসিবি ইনভেস্টমেন্টের মাধ্যমে যমুনা ব্যাংকের ৮০০ কোটি টাকার বন্ড ইস্যু সম্পন্ন উপযুক্ত সময় ও পরিবেশ তৈরি হলে প্রধানমন্ত্রীর ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু কৃষি ও পল্লী খাতে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়নে বাংলাদেশ ব্যাংক–ইউসিবির মধ্যে চুক্তি স্বাক্ষর বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ১,৫০০ পরিবারকে সহায়তা দিল আরব আমিরাত শুধু বহুদলীয় গণতন্ত্রই নয়, বিএনপির হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্রও এসেছে: প্রধানমন্ত্রী উত্তরাঞ্চলের কৃষিতে কেন্দ্রীয় ব্যাংকের তহবিলে এসবিএসি ব্যাংকের অংশগ্রহণ চুক্তি এনায়েতপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
advertisement
খেলাধুলা

আইসিসির আয়ের সর্বোচ্চ ভাগ পাবে ভারত, বাংলাদেশ পাবে কতো

স্পোর্টস ডেস্ক “ আগামী চার বছরে (২০২৪-২৭) বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) যা আয় হবে সেটির সর্বোচ্চ ভাগ পাবে ভারত। আইসিসির আয়ের দিক থেকে অষ্টম সর্বোচ্চ ভাগ পাবে বাংলাদেশ।

আইসিসির সম্ভাব্য আয়ের পরবর্তী প্রস্তাবিত মডেলের একটি প্রতিবেদন করেছে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ‘ইএসপিএনক্রিকইনফো’।

পরবর্তী প্রস্তাবিত মডেলে আগামী চার বছরে আইসিসির সম্ভাব্য আয় বার্ষিক ৬০০ মিলিয়ন মার্কিন ডলার। এরমধ্যে প্রতি বছর ২৩০ মিলিয়ন মার্কিন ডলার করে পাবে ভারতীয় বোর্ড (বিসিসিআই)। যা মোট আয়ের প্রায় ৩৮.৫ শতাংশ।

দ্বিতীয় সর্বোচ্চ আয় করবে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ৪১.৩৩ মিলিয়ন মার্কিন ডলার পাবে তারা। যা আইসিসির বার্ষিক আয়ের ৬.৮৯ শতাংশ।

আয়ের দিক থেকে তৃতীয় সর্বোচ্চ অংশ পাবে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। তারা আয় করবে ৩৭.৫৩ মিলিয়ন মার্কিন ডলার। যা আইসিসির মোট আয়ের ৬.২৫ শতাংশ।

চতুর্থ সর্বোচ্চ অংশ পাবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ৩৪.৫১ মিলিয়ন ডলার বা ৫.৭৫ শতাংশ আয় করবে তারা।
ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও পাকিস্তানের পর পূর্ণ সদস্য দেশগুলোর সকলেই ৫ শতাংশের নীচে পাবে।

আইসিসির মোট আয়ের মধ্যে নিউজিল্যান্ড পাবে ২৮.৩৮ মিলিয়ন মার্কিন ডলার বা ৪.৭৩ শতাংশ, শ্রীলংকা পাবে ২৭.১২ মিলিয়ন মার্কিন ডলার বা ৪.৫২ শতাংশ এবং ওয়েস্ট ইন্ডিজ ২৭.৫০ মিলিয়ন মার্কিন ডলার বা ৪.৫৮ শতাংশ পাবে।

আয়ের দিক অন্যান্য দেশের চেয়ে পিছিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২৬.৭৪ মিলিয়ন মার্কিন ডলার বা ৪.৪৬ শতাংশ পাবে বিসিবি। সবচেয়ে কম আয় আফগানিস্তানের। তারা পাবে ১৬.৮২ মিলিয়ন মার্কিন ডলার বা ২.৮০ শতাংশ।

আইসিসির সম্ভাব্য বার্ষিক আয়ের ১২টি পূর্ণ সদস্য দেশ পাবে ৫৩২.৮৪ মিলিয়ন মার্কিন ডলার বা ৮৮.৮১ শতাংশ। সহযোগী সদস্য দেশগুলো পাবে ৬৭.১৬ মিলিয়ন মার্কিন ডলার বা ১১.১৯ শতাংশ।

মিডিয়া স্বত্ব বিক্রি করে আয়ের সবচেয়ে বড় অংশ পায় আইসিসি। প্রায় ৩.২ বিলিয়ন ডলার আয় করবে আইসিসি। এর মধ্যে চার বছরের জন্য ৩ বিলিয়ন ডলার দিবে ভারতের ‘ডিজনি স্টার’।

সর্বশেষ পাওয়া সংবাদ