বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা ট্রাম্পের রোগী সেজে সোনার চেইন চুরি, এক্সরে করে পেটে শনাক্ত ইউসিবি ইনভেস্টমেন্টের মাধ্যমে যমুনা ব্যাংকের ৮০০ কোটি টাকার বন্ড ইস্যু সম্পন্ন উপযুক্ত সময় ও পরিবেশ তৈরি হলে প্রধানমন্ত্রীর ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু কৃষি ও পল্লী খাতে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়নে বাংলাদেশ ব্যাংক–ইউসিবির মধ্যে চুক্তি স্বাক্ষর বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ১,৫০০ পরিবারকে সহায়তা দিল আরব আমিরাত শুধু বহুদলীয় গণতন্ত্রই নয়, বিএনপির হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্রও এসেছে: প্রধানমন্ত্রী উত্তরাঞ্চলের কৃষিতে কেন্দ্রীয় ব্যাংকের তহবিলে এসবিএসি ব্যাংকের অংশগ্রহণ চুক্তি এনায়েতপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
advertisement
খেলাধুলা

যুক্তরাষ্ট্রে হতে যাচ্ছে জমজমাট টি-টেন লিগ

স্পোর্টস ডেস্ক : আবু ধাবি টি-টেন ও যুক্তরাষ্ট্র ভিত্তিক সাম্প আর্মি ক্রিকেট ফ্র্যাঞ্চাইজির উদ্যোক্তা প্রতিষ্ঠান টি-টেন গ্লোবাল স্পোর্টসের উদ্যোগে এবার যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-টেন লিগ।

‘ইউএস মাস্টার্স টি-টেন লিগ’ নামে এই টুর্নামেন্টের লড়াই করবে ৬ দল। সাবেক কিংবদন্তি ক্রিকেটারদের পাশাপাশি এই টুর্নামেন্টের সবেমাত্র খেলা শুরু করা ক্রিকেটাররাও অংশ নিতে পারবেন।

ডালাসে এক ঝাঁকজমক পূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই টুর্নামেন্টের ঘোষণা দেওয়া হয়েছে। এই অনুষ্ঠানে মিসবাউল হক, করি অ্যান্ডারসন, শিব নারায়ণ চন্দরপল হতে শুরু করে যুক্তরাষ্ট্র জাতীয় দল ও ঘরোয়া ক্রিকেটের তারকারা উপস্থিত ছিলেন।

পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ বলেন, ‘যুক্তরাষ্ট্রে এই সংস্করণের অংশ হতে পারা অনেক সম্মানের, বিশেষ করে এই বয়সে। সবাই চায় বয়স্ক খেলোয়াড়রা আবার খেলুক এবং তাই ইউএস মাস্টার্স টি-টেন সফল হবে।’

যুক্তরাষ্ট্র টি-টেন আয়োজনের অন্যতম উদ্যোক্তা সাম্প আর্মি ফ্র্যাঞ্চাইজির মালিক রিতেশ প্যাটেল বলেন, ‘যুক্তরাষ্ট্রে রোমাঞ্চকর এই ক্রিকেট সংস্করণ আনতে পেরে উত্তেজিত। এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড়দের সারা বিশ্বে প্রচুর ভক্ত রয়েছে এবং আমেরিকান ভক্তদের জন্য আমেরিকার মাটিতে প্রথমবারের মতো এটি দেখার জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ।’

সর্বশেষ পাওয়া সংবাদ