মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
শিরোনাম
৭ নভেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ৬ ঘণ্টা টোল ফ্রি ৪ দিন গ্যাস থাকবে না এমন খবর গুজব, বিভ্রান্ত না হওয়ার আহ্বান পেট্রোবাংলার তাহসিফ সাউরির বন্ধু দীপ ফের ৩ দিনের রিমান্ডে স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনকে অ্যাম্বুলেন্স প্রদান করল এনসিসি ব্যাংক এসবিএসি ব্যাংকে এক্সপোর্ট মনিটরিং ও এফডিআই রিপোর্টিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পিবিআইএল ও আইইউবির সমঝোতা স্মারক স্বাক্ষর শ্রমিকদের উসকানি দিয়ে অস্থিতিশীলতার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৮০ লাখ টাকা ঘুষ দাবি, ১ লাখ টাকা নেওয়ার সময় দুদকের ফাঁদে সার্ভেয়ার
advertisement
খেলাধুলা

বাবর আজমের বিশ্বরেকর্ড

স্পোর্টস ডেস্ক : ওয়ানডেতে দ্রুততম ৫ হাজার রানের বিশ্বরেকর্ড গড়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। শুক্র করাচিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের চতুর্থ ওয়ানডেতে ক্যারিয়ারের ৯৭তম ইনিংসে ৫ হাজার রান পূর্ণ করেন বাবর।
এতদিন এই বিশ^রেকর্ডের মালিক ছিলেন দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা। ২০১৫ সালে ডারবানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ক্যারিয়ারের ১০১তম ইনিংসে ওয়ানডেতে দ্রুততম ৫ হাজার রান করেছিলেন আমলা। আট বছর পর আমলাকে সরিয়ে বিশ^রেকর্ডের মালিক হলেন বাবর।

নিউজিল্যান্ডের বিপক্ষে চতুর্থ ওয়ানডে খেলতে নামার আগে বাবরের পরিসংখ্যান ছিলো ৯৮ ম্যাচের ৯৬ ইনিংসে ৪৯৮১ রান। ৫ হাজার রানের ক্লাবে প্রবেশ করতে ১৯ রান প্রয়োজন ছিলো বাবরের।

টস হেরে প্রথমে ব্যাট করতে নামা পাকিস্তানের ইনিংসের ১৭তম ওভারের প্রথম বলে ১ রান নিয়ে ওয়ানডেতে ৫ হাজার পূর্ণ করেন বাবর।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ