বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা ট্রাম্পের রোগী সেজে সোনার চেইন চুরি, এক্সরে করে পেটে শনাক্ত ইউসিবি ইনভেস্টমেন্টের মাধ্যমে যমুনা ব্যাংকের ৮০০ কোটি টাকার বন্ড ইস্যু সম্পন্ন উপযুক্ত সময় ও পরিবেশ তৈরি হলে প্রধানমন্ত্রীর ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু কৃষি ও পল্লী খাতে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়নে বাংলাদেশ ব্যাংক–ইউসিবির মধ্যে চুক্তি স্বাক্ষর বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ১,৫০০ পরিবারকে সহায়তা দিল আরব আমিরাত শুধু বহুদলীয় গণতন্ত্রই নয়, বিএনপির হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্রও এসেছে: প্রধানমন্ত্রী উত্তরাঞ্চলের কৃষিতে কেন্দ্রীয় ব্যাংকের তহবিলে এসবিএসি ব্যাংকের অংশগ্রহণ চুক্তি এনায়েতপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
advertisement
খেলাধুলা

ওয়ানডের বোলিং র‌্যাংকিংয়ে সাকিবের উন্নতি

স্পোর্টস ডেস্ক: আইসিসির ওয়ানডে র‍্যাংকিংয়ে বোলাদের তালিকায় এক ধাপ এগিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

বুধবার (৩ মে) ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি তাদের র‍্যাংকিং হালনাগাদ করেছে। সেখানে ওয়ানডে বোলারদের তালিকায় দশম স্থান থেকে নবম স্থানে উঠে এসেছেন সাকিব। সাকিবের পয়েন্ট এখন ৬৩৬। তালিকায় সবার ওপরে যথারীতি অস্ট্রেলিয়ান বোলার জস হ্যাজেলউড। তার পয়েন্ট ৭০৫।

তবে অলরাউন্ডার হিসেবে সাকিব এক নম্বরেই আছেন। ৩৯২ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডেতে সবার ওপরে তিনি। দ্বিতীয় স্থানে আছেন আফগান তারকা মোহাম্মদ নবী। তার পয়েন্ট ৩১০।

চলতি মাসের ৯ তারিখ থেকে ইংল্যান্ডের চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে শুরু হবে বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এর আগে দলের সেরা তারকা সাকিবের র‍্যাংকিংয়ে এগিয়ে আসা নিঃসন্দেহে প্রেরণা জোগাবে দলকে।

আরও পড়ুন:

পিএসজিতে নিষিদ্ধ হলেন মেসি

জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব ছাড়লেন সিডন্স

সৌদি সফরে গিয়ে সমালোচনায় মেসি

সর্বশেষ পাওয়া সংবাদ