মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
শিরোনাম
৭ নভেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ৬ ঘণ্টা টোল ফ্রি ৪ দিন গ্যাস থাকবে না এমন খবর গুজব, বিভ্রান্ত না হওয়ার আহ্বান পেট্রোবাংলার তাহসিফ সাউরির বন্ধু দীপ ফের ৩ দিনের রিমান্ডে স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনকে অ্যাম্বুলেন্স প্রদান করল এনসিসি ব্যাংক এসবিএসি ব্যাংকে এক্সপোর্ট মনিটরিং ও এফডিআই রিপোর্টিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পিবিআইএল ও আইইউবির সমঝোতা স্মারক স্বাক্ষর শ্রমিকদের উসকানি দিয়ে অস্থিতিশীলতার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৮০ লাখ টাকা ঘুষ দাবি, ১ লাখ টাকা নেওয়ার সময় দুদকের ফাঁদে সার্ভেয়ার
advertisement
খেলাধুলা

জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব ছাড়লেন সিডন্স

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ‘এ’ দল এবং বাংলাদেশ টাইগার্সের সাথে কাজ করার লক্ষে জাতীয় দলের ব্যাটিং কোচের পদ ছাড়লেন জেমি সিডন্স। কারণ ভবিষ্যত চ্যালেঞ্জের জন্য খেলোয়াড়দের প্রস্তুত করতে চান সিডন্স।

সোমবার (১ মে) ফেসবুকে এক পোস্টের মাধ্যমে বিষয়টি জানিয়েছেন সিডন্স।

তিনি লিখেন, ‘সংক্ষিপ্ত বিরতির পর ঢাকায় ফিরেছি। জাতীয় দলের সাথে আমি আর কাজ করব না। কেননা কারণ আমার মনে হয় দলের বাইরে থাকা আগামী প্রজন্মের খেলোয়াড়দের ভালোভাবে দেখাশোনা ও দেশের হয়ে খেলতে পরবর্তী সুযোগের জন্য তাদের উন্নতি নিশ্চিত করাটাই বিসিবির জন্য সেরা প্রতিদান হবে আমার।’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাথে পারস্পরিক সমঝোতার মাধ্যমে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে স্পষ্ট করেছেন সিডন্স।

তিনি আরও লিখেন, ‘তরুণ ক্রিকেটারদের স্কিল নিয়ে কোচিং করানো আমি ভালোবাসি এবং বিসিবিও এটা চায়, এজন্যই এটা সম্ভব করতে পেরেছি। জাতীয় দলে কাজ করলে খ্যাতি বেশি এবং আমি সেটিও পছন্দ করি, কিন্তু স্কিল গড়ে তোলা, উন্নতি এবং অনুশীলন হয় নেটে এবং মিরপুরের নেটে প্রচন্ড গরমে ঘাম ঝরিয়ে ‘এ’ দল ও টাইগার্সের হয়ে ভবিষ্যতের ক্রিকেটারদের নিয়ে কাজ করতে মুখিয়ে আছি।’

ব্যাটিং কোচ হিসেবে দ্বিতীয়বার বিসিবিতে যোগ দেন সিডন্স। এর আগে ২০০৭-২০১১ সাল পর্যন্ত বাংলাদেশের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। প্রথম মেয়াদে তামিম ইকবাল, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিমকে ব্যাটিং জিনিয়াস হিসেবে গড়ে তোলার জন্য তাকে কৃতিত্ব দেয়া হয়।

তার অধীনে, এই চারজন নিজেদের দক্ষতাকে ফুটিয়ে তুলে এবং বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ হিসেবে নিজেদের গড়ে তুলেছে। ঐ চারজন খেলোয়াড় নিজেদের ক্যারিয়ারের শেষ প্রান্তে থাকায় তাদের জায়গায় বাংলাদেশের কিছু দক্ষ ব্যাটার প্রয়োজনের তাগিদে দ্বিতীয় মেয়াদে ব্যাটিং কোচ হিসেবে সিডন্সকে ফিরিয়ে আনে বিসিবি।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ