বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা ট্রাম্পের রোগী সেজে সোনার চেইন চুরি, এক্সরে করে পেটে শনাক্ত ইউসিবি ইনভেস্টমেন্টের মাধ্যমে যমুনা ব্যাংকের ৮০০ কোটি টাকার বন্ড ইস্যু সম্পন্ন উপযুক্ত সময় ও পরিবেশ তৈরি হলে প্রধানমন্ত্রীর ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু কৃষি ও পল্লী খাতে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়নে বাংলাদেশ ব্যাংক–ইউসিবির মধ্যে চুক্তি স্বাক্ষর বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ১,৫০০ পরিবারকে সহায়তা দিল আরব আমিরাত শুধু বহুদলীয় গণতন্ত্রই নয়, বিএনপির হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্রও এসেছে: প্রধানমন্ত্রী উত্তরাঞ্চলের কৃষিতে কেন্দ্রীয় ব্যাংকের তহবিলে এসবিএসি ব্যাংকের অংশগ্রহণ চুক্তি এনায়েতপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
advertisement
খেলাধুলা

সিঙ্গাপুরকে হারিয়ে গ্রুপ সেরা বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : পেনাল্টি থেকে সুরভি আকন্দ প্রীতির জোড়া গোলে স্বাগতিক সিঙ্গাপুরকে ৩-০ ব্যবধানে হারিয়ে এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের বাছাইয়ের দ্বিতীয় ধাপে উঠেছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৭ নারী ফুটবল দল।

রোববার সিঙ্গাপুরের জালান বেসার স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘ডি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে সফরকারী দলের হয়ে তৃতীয় গোলটি করেছেন সুলতানা আক্তার।

এর আগে তুর্কমেনিস্তানের বিপক্ষে ৬ গোলের বিশাল জয় দিয়ে বাছাইপর্বের শুভ সূচনা করেছিল বাংলাদেশ দল। দ্বিতীয় রাউন্ড নিশ্চিতে বাংলার মেয়েদের সামনে সবচেয়ে বড় বাঁধা ছিল সিঙ্গাপুর। কাগজে কলমে র‌্যাংকিং কিংবা শক্তিমত্তা, সব দিক দিয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে ছিল সিঙ্গাপুর। বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে তুর্কমেনিস্তানকে ৭ গোলে হারিয়েছে তারা। যে কারণে গ্রুপ সেরা হতে আজকের ম্যাচে জয় ছাড়া বিকল্প কোনো পথ খোলা ছিল না বাংলাদেশের সামনে।

শেষ পর্যন্ত কাংখিত জয় নিয়ে এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের বাছাইয়ের দ্বিতীয় ধাপে উঠল গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।

শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলা শুরু করে বাংলাদেশ। ওই সময় স্বাগতিক রক্ষনকে ব্যতিব্যস্ত করে তুলে তারা। এর সুফলও পায় বাংলাদেশ। ২১তম মিনিটে পেয়ে যায় পেনাল্টি। স্পট থেকে লক্ষ্যভেদ করে সফরকারীদের এগিয়ে দেন প্রীতি। দ্বিতীয়ার্ধে ৫৫ মিনিটে ফের স্পট কিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন বাংলাদেশের এই ফরোয়ার্ড।

ম্যাচের ৬২তম মিনিটে সুলতানা আক্তার ফের গোল করলে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ছোটনের শিষ্যরা।

সর্বশেষ পাওয়া সংবাদ