বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা ট্রাম্পের রোগী সেজে সোনার চেইন চুরি, এক্সরে করে পেটে শনাক্ত ইউসিবি ইনভেস্টমেন্টের মাধ্যমে যমুনা ব্যাংকের ৮০০ কোটি টাকার বন্ড ইস্যু সম্পন্ন উপযুক্ত সময় ও পরিবেশ তৈরি হলে প্রধানমন্ত্রীর ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু কৃষি ও পল্লী খাতে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়নে বাংলাদেশ ব্যাংক–ইউসিবির মধ্যে চুক্তি স্বাক্ষর বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ১,৫০০ পরিবারকে সহায়তা দিল আরব আমিরাত শুধু বহুদলীয় গণতন্ত্রই নয়, বিএনপির হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্রও এসেছে: প্রধানমন্ত্রী উত্তরাঞ্চলের কৃষিতে কেন্দ্রীয় ব্যাংকের তহবিলে এসবিএসি ব্যাংকের অংশগ্রহণ চুক্তি এনায়েতপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
advertisement
খেলাধুলা

দেশের হয়ে ইতিহাস গড়ার পথে সালমা

স্পোর্টস ডেস্ক : প্রথমবারের মতো আন্তর্জাতিক ফুটবলে ম্যাচ পরিচালনা করতে যাচ্ছেন বাংলাদেশের নারী রেফারি সালমা আক্তার। আসন্ন সাউথ ইস্ট এশিয়ান গেমসে (সি-গেমস) সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।

এর আগে, গত ফেব্রুয়ারিতে এএফসির এলিট প্যানেলে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছিলেন লাল-সবুজের এই প্রতিনিধি। এলিট প্যানেলের রেফারি হওয়ার সুবাদে এবার সি-গেমসের ফুটবল ইভেন্টে রেফারিংয়ের সুযোগ পাচ্ছেন তিনি।

এরও আগে দেশের প্রথম ফিফা রেফারি ছিলেন জয়া চাকমা। তার (জয়া) পরের বছরেই ফিফার সহকারী রেফারি হয়েছিলেন সালমা।

এএফসি এলিট প্যানেলের জন্য দুজনেই একাধিকবার পরীক্ষায় অংশ নিয়েছিলেন। জয়া ব্যর্থ হলেও এই যাত্রায় এলিট প্যানেলে নাম তুলেছেন সালমা। এর ফলে আগামী এক বছর এশিয়ার যেকোনো স্তরের নারী ফুটবলে তিনি রেফারিং করতে পারবেন।

এদিকে এই লক্ষ্যে রোববার (৩০ এপ্রিল) মধ্যরাতে কম্বোডিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়বেন সালমা। আগামী ৩ মে (বুধবার) থেকে ১৫ মে পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট।

এবারের আসরে দুটি গ্রুপে ৮টি দল অংশ নিচ্ছে। ‘এ’ গ্রুপে ভিয়েতনাম ছাড়াও রয়েছে মালয়েশিয়া, ফিলিপাইন ও মিয়ানমার। আর ‘বি’ গ্রুপের চার দল হলো- কম্বোডিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর ও লাওস।

দেশের প্রথম নারী এএফসি এলিট প্যানেলের এই রেফারির ভাষ্য, এলিট রেফারি হওয়ার পর এটাই প্রথম অ্যাসাইনমেন্ট। সবার দোয়া চাই, যাতে রেফারিং করে দেশের মান বৃদ্ধি করতে পারি।

আরও পড়ুন:

রোনালদোর গোলে ফেরার রাতে আল নাসরের জয়

আইপিএল ছেড়ে দেশে ফিরলেন লিটন

মাহমুদউল্লাহকে বিশ্বকাপ দলে দেখছেন না সুজন

সর্বশেষ পাওয়া সংবাদ