শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
শিরোনাম
ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর ১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’ প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়! দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু কর্মশালায় বক্তারা: - অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল
খেলাধূলা

রোনালদোর গোলে ফেরার রাতে আল নাসরের জয়

স্পোর্টস ডেস্ক : সৌদি আরবে শুরুটা মোটেও ভালো ছিল না পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর। টানা তিন ম্যাচে পাননি গোলের দেখা। এই সময়ের মধ্যে সৌদি প্রো লিগে শিরোপার লড়াইয়ে অনেকটাই পিছিয়ে গেছে আল নাসের। অন্যদিকে বিদায় নিয়েছে কিংস কাপ থেকেও। এমন বাস্তবতায় ছন্দে ফেরাটাই ছিল রোনালদোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। গোল পেয়ে স্বস্তির নিঃশ্বাস তো ফেললেনই পাশাপাশি বিশেষ ধন্যবাদ দিলেন সমর্থকদের।

জয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ৩৮ বর্ষী রোনালদো লিখেন, ‘দুর্দান্ত জয়। দল দারুণ খেলেছে। অবিশ্বাস্য এই জয়ে বরাবরের মতো সমর্থকদের বিশেষ ধন্যবাদ জানাই।’

শুক্রবার (২৮ এপ্রিল) দিবাগত রাতে সৌদি প্রো লিগের ম্যাচে আল বাইতের বিপক্ষে ৪-০ গোলে জয় পেয়েছে আল নাসের। এই জয়ে টেবিলের শীর্ষে থাকা আল ইত্তিহাদের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমালো দলটি। ২৫ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে দুইয়ে রোনালদোরা। আর এক ম্যাচ কম খেলে ৫৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আল ইত্তিহাদ।

ম্যাচ শুরুর ৪ মিনিটের মধ্যে রোনালদোর গোলে এগিয়ে যায় আল নাসের। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাদের। পরের গোলেও ছিল সিআর সেভেনের অবদান। রোনালদোর হেড থেকে বল পেয়ে স্কোরলাইন ২-০ করেন ফরোয়ার্ড আব্দুলরহমান ঘারিব। পরের গোল দুটি করেন মোহাম্মদ মারান ও আল সোলাইহিম। এতে করে ৪-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে অন্তবর্তীকালীন কোচ ডিনকো জেলিকের দল।

আগামী ৩ মে টেবিলের শীর্ষে থাকা আল-ইত্তিহাদ এবং ৮ মে আল খালিজের বিপক্ষে ম্যাচে মুখোমুখি হবে রোনালদোর আল-নাসর।

আরও পড়ুন:

আইপিএল ছেড়ে দেশে ফিরলেন লিটন

মাহমুদউল্লাহকে বিশ্বকাপ দলে দেখছেন না সুজন

জব্বারের বলী খেলার চ্যাম্পিয়ন শাহজালাল বলী

এই সম্পর্কিত আরো

ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত

বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী

শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে

রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়!

দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

কর্মশালায় বক্তারা: অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি

ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল