বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা ট্রাম্পের রোগী সেজে সোনার চেইন চুরি, এক্সরে করে পেটে শনাক্ত ইউসিবি ইনভেস্টমেন্টের মাধ্যমে যমুনা ব্যাংকের ৮০০ কোটি টাকার বন্ড ইস্যু সম্পন্ন উপযুক্ত সময় ও পরিবেশ তৈরি হলে প্রধানমন্ত্রীর ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু কৃষি ও পল্লী খাতে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়নে বাংলাদেশ ব্যাংক–ইউসিবির মধ্যে চুক্তি স্বাক্ষর বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ১,৫০০ পরিবারকে সহায়তা দিল আরব আমিরাত শুধু বহুদলীয় গণতন্ত্রই নয়, বিএনপির হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্রও এসেছে: প্রধানমন্ত্রী উত্তরাঞ্চলের কৃষিতে কেন্দ্রীয় ব্যাংকের তহবিলে এসবিএসি ব্যাংকের অংশগ্রহণ চুক্তি এনায়েতপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
advertisement
খেলাধুলা

আইপিএল ছেড়ে দেশে ফিরলেন লিটন

স্পোর্টস ডেস্ক : জরুরি পারিবারিক কারনে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ছেড়ে দেশে ফিরেছেন কলকাতা নাইট রাইডার্সের বাংলাদেশী ব্যাটার লিটন দাস।

এক বিবৃতিতে লিটনের ফেরার বিষয়টি নিশ্চিত করে কলকাতা নাইট রাইডার্স জানায়, ‘জরুরী ভিত্তিতে পারিবারিক অসুস্থতা জনিত কারণে শুক্রবার রাতে বাংলাদেশে ফিরতে হয়েছে লিটন দাসকে। এই কঠিন সময় কাটিয়ে উঠতে তার এবং তার পরিবারের জন্য আমাদের শুভ কামনা রইলো।’

চলমান আইপিএল খেলতে গত ৯ এপ্রিল দেশ ছাড়েন লিটন। এবারের আইপিএলে মাত্র ১টি ম্যাচ খেলেছেন লিটন। গত ২০ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে আইপিএল অভিষেক হয় লিটনের। ওপেনার হিসেবে ব্যাট হাতে নেমে ৪ রান করেন লিটন। উইকেটরক্ষক হিসেবেও ব্যর্থ হন তিনি। ক্যাচ মিসের সাথে গুরুত্বপূর্ণ সময়ে দু’টি স্টাম্পিংয়ের সুযোগ হাতছাড়া করেন লিটন। নিজের অভিষেক আইপিএলে ব্যর্থতার ঝুলি নিয়ে দেশে ফিরলেন লিটন।

আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজের জন্য ভারত থেকে ৫ মে সরাসরি ইংল্যান্ডে দলের সাথে যোগ দেওয়ার কথা ছিল লিটনের। ঐ সিরিজকে সামনে রেখে এখন সিলেটের মাটিতে তিনদিনের প্রস্তুতির ক্যাম্প করছে বাংলাদেশ দল।

এর আগে পারিবারিক কারণে এবারের আইপিএল থেকে নিজেকে সরিয়ে নেন অলরাউন্ডার সাকিব আল হাসানও। লিটনের মত কোলকাতার হয়ে খেলার কথা ছিলো সাকিবের।

সর্বশেষ পাওয়া সংবাদ