বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা ট্রাম্পের রোগী সেজে সোনার চেইন চুরি, এক্সরে করে পেটে শনাক্ত ইউসিবি ইনভেস্টমেন্টের মাধ্যমে যমুনা ব্যাংকের ৮০০ কোটি টাকার বন্ড ইস্যু সম্পন্ন উপযুক্ত সময় ও পরিবেশ তৈরি হলে প্রধানমন্ত্রীর ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু কৃষি ও পল্লী খাতে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়নে বাংলাদেশ ব্যাংক–ইউসিবির মধ্যে চুক্তি স্বাক্ষর বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ১,৫০০ পরিবারকে সহায়তা দিল আরব আমিরাত শুধু বহুদলীয় গণতন্ত্রই নয়, বিএনপির হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্রও এসেছে: প্রধানমন্ত্রী উত্তরাঞ্চলের কৃষিতে কেন্দ্রীয় ব্যাংকের তহবিলে এসবিএসি ব্যাংকের অংশগ্রহণ চুক্তি এনায়েতপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
advertisement
খেলাধুলা

শচীনের জন্মদিনে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামের মহাউপহার, আপ্লুত লিটল মাস্টার

স্পোর্টস ডেস্ক ; সংযুক্ত আরব আমিরশাহী এক বিশেষ অনুষ্ঠানে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামের একটি স্ট্যান্ড শচীন তেন্ডুলকারের নামে পরিবর্তন করে তাকে সন্মান জানায়।

ভারত তথা আন্তর্জাতিক ক্রিকেটের কিংবদন্তি ক্রিকেটার শচীন তেন্ডুলকর (Sachin Tendulkar) সোমবার ৫০ বছরে পদার্পণ করেন। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে তাকে শুভেচ্ছা জানান একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ও সংস্থা। এইদিন সংযুক্ত আরব আমিরশাহী (UAE) এক বিশেষ অনুষ্ঠানে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামের একটি স্ট্যান্ড শচীন তেন্ডুলকারের নামে পরিবর্তন করে তাকে সন্মান জানায়।

image-62

সোমবার সংযুক্ত আরব আমিরশাহীতে অনুষ্ঠিত একটি বিশেষ অনুষ্ঠানে মাস্টার ব্লাস্টারের ৫০তম জন্মদিন উদযাপনের সময় স্ট্যান্ডটির উদ্বোধন করা হয়। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামের পশ্চিমদিকের স্ট্যান্ডের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘শচীন টেন্ডুলকার স্ট্যান্ড’।

১৯৯৮ সালে ২২ এপ্রিল ভারত, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মধ্যে ত্রিদেশীয় সিরিজে শচীন ১৪৩ রান করেন। ঠিক তার দুইদিন পর এই সিরিজের ফাইনালে তিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে আবার ১৩৪ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন যা ‘মরুভূমির ঝড়’ হিসাবে উল্লেখ করা হয়। এই ঘটনারও এইবছর ২৫ তম বর্ষ পূরণ হলো। আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে ৩৪টি স্টেডিয়ামে টেন্ডুলকারের ৪৯ শতরান আছে।

সর্বশেষ পাওয়া সংবাদ