বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা ট্রাম্পের রোগী সেজে সোনার চেইন চুরি, এক্সরে করে পেটে শনাক্ত ইউসিবি ইনভেস্টমেন্টের মাধ্যমে যমুনা ব্যাংকের ৮০০ কোটি টাকার বন্ড ইস্যু সম্পন্ন উপযুক্ত সময় ও পরিবেশ তৈরি হলে প্রধানমন্ত্রীর ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু কৃষি ও পল্লী খাতে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়নে বাংলাদেশ ব্যাংক–ইউসিবির মধ্যে চুক্তি স্বাক্ষর বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ১,৫০০ পরিবারকে সহায়তা দিল আরব আমিরাত শুধু বহুদলীয় গণতন্ত্রই নয়, বিএনপির হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্রও এসেছে: প্রধানমন্ত্রী উত্তরাঞ্চলের কৃষিতে কেন্দ্রীয় ব্যাংকের তহবিলে এসবিএসি ব্যাংকের অংশগ্রহণ চুক্তি এনায়েতপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
advertisement
খেলাধুলা

কিংস কাপ থেকে ছিটকে গেল রোনাল্ডোর আল নাসের

স্পোর্টস ডেস্ক : এবার নিজের দলের বিরুদ্ধে রেগে গেলেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সৌদি আরবে কিংস কাপের সেমিফাইনালে আল ওয়েহদা বিপক্ষে ১-০ গোলে হেরে গেল আল নাসের।

প্রথমার্ধ শেষে দেখা যায় রোনাল্ডো নিজের দলের সাপোর্ট স্টাফদের বিরুদ্ধেই রেগে গিয়েছেন। তখনই ০-১ গোলে পিছিয়ে রোনাল্ডোর দল। ম্যাচ শেষের পরেও বেশি ক্ষণ মাঠে থাকেননি রোনাল্ডো। দ্রুত মাঠ ছাড়েন রোনাল্ডো। তখনও তাঁর মুখে বিরক্তি স্পষ্ট।

৩৮ বছরের রোনাল্ডোকে এই বছরের শুরুতে সই করায় সৌদি আরবের ক্লাব আল নাসের। সেই দলের হয়ে ১৩ ম্যাচে ১১টি গোল করেছেন রোনাল্ডো। কিন্তু কিংস কাপের সেমিফাইনালে আল ওয়েহদার বিরুদ্ধে বল জালে জড়াতে পারলেন না তিনি। প্রথমার্ধে মাঠ থেকে বার হওয়ার সময় রোনাল্ডোকে দেখা যায় সাপোর্ট স্টাফদের সামনে গিয়ে হাতের ভঙ্গিতে কিছু বোঝাতে। তিনি যে বিরক্ত তা বুঝিয়ে দেন। সেমিফাইনালে হেরে কিংস কাপ থেকে ছিটকে গেল আল নাসের।

রোনাল্ডো যদিও এই প্রথম রেগে গেলেন এমন নয়। কিছু দিন আগে সৌদি লিগের একটি ম্যাচে হেরে যায় আল নাসের। সেই ম্যাচে বিপক্ষ দলের সমর্থকরা লিয়োনেল মেসির নাম করে চিৎকার করছিল। রোনাল্ডোকে ব্যঙ্গ করতেই এই কৌশল নিয়েছিলেন তাঁরা।

সেই সমর্থকদের উদ্দেশে অশালীন অঙ্গভঙ্গি করেছিলেন রোনাল্ডো। ম্যাচ শুরুর আগে ‘মেসি, মেসি’ চিৎকার শোনা যায়। আল হিলালের সমর্থকেরা এই চিৎকার করতে থাকেন। সেই চিৎকার শুনে মাঠ থেকে বেরোনোর সময় নিজের পুরুষাঙ্গ দেখিয়ে অশালীন ভঙ্গি করেন রোনাল্ডো। তাঁর সেই ভঙ্গি যে মেসির নামে চিৎকার করতে থাকা আল হিলালের সমর্থকদের উদ্দেশে ছিল সেটা স্পষ্ট।

সর্বশেষ পাওয়া সংবাদ