সোমবার, ৩০ মার্চ ২০২৬
সোমবার, ৩০ মার্চ ২০২৬
শিরোনাম
ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫ সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: - যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার পেঁপে গাছে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু খেলোয়াড়দের কোনো রাজনৈতিক দলের সদস্য না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ‘জেড’ ক্যাটাগরিতে আলহাজ্ব টেক্সটাইল জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচারের তথ্য দিলে ১ লাখ টাকা পুরস্কার রিলায়েন্স ইন্স্যুরেন্সের লেনদেন বন্ধ মঙ্গলবার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ডিজিএফআইয়ের সাবেক পরিচালক লে. ক. আফজাল নাছের গ্রেপ্তার শিশুদের মধ্যে হাম কীভাবে ছড়ায়: - লক্ষণ, রোগ নির্ণয়, চিকিৎসা ও ঝুঁকির কারণ
খেলাধূলা

লঁসের কাছে বিধ্বস্ত মেসি-নেইমারহীন পিএসজি

স্পোর্টস ডেস্ক : রোববার রাতের ম্যাচের আগে ক্যাম্পে যোগ দেননি লিওনেল মেসি। বিশ্বকাপ জেতায় লিওনেল মেসি বাড়তি ছুটি পেয়েছেন।লাল কার্ড দেখায় নেইমার নিষিদ্ধ ছিলেন। লিগ ম্যাচে পিএসজির ভার টানার দায়িত্ব ছিল দুর্দান্ত ছন্দে থাকা কিলিয়ান এমবাপ্পের কাঁধে। কিন্তু তাকে ‘বন্দি’ করে পিএসজির বিপক্ষে ঘরের মাঠে লাঁস ৩-১ গোলের দুর্দান্ত জয় তুলে নিয়েছে। 

ম্যাচের শুরুতেই গোল উৎসব শুরু হয়। পাঁচ মিনিটের মাথায় ফ্রাঙ্কোউস্কি গোল করে লাঁসকে লিড এনে দেন। নেইমার-মেসির অনুপস্থিতিতে একাদশে জায়গা পাওয়া একিটিক আট মিনিটের মাথায় দলকে সমতায় ফেরান। তারপরও ম্যাচের লাগাম হাতে পায়নি পিএসজি। 

প্রথমার্ধে আবার গোল করে লাঁস। ম্যাচের ২৮ মিনিটে ওপেন্দা গোল করে দলকে ২-১ গোলে এগিয়ে নেন। দ্বিতীয়ার্ধের শুরুতেই আবার গোল করে লিগ টেবিলে পিএসজির চেয়ে চার পয়েন্ট কম নিয়ে দুইয়ে থাকা দলটি। ম্যাচের ৪৭ মিনিটে গোল করেন ক্লাউদি মাউরিস। ওই গোল চেষ্টা করেও আর শোধ দিতে পারেননি এমবাপ্পে-কার্লোস সোলেররা। 

ম্যাচ শেষে পিএসজি কোচ দলের খেলা নিয়ে অসন্তোস প্রকাশ করেছেন, ‘এটাকে আমার দল হিসেবে পরিচয় দিতে পারছি না। আমাদের খেলায় কোন সংযোগ ছিল না। মাঠে অনেক জায়গা ছেড়ে দিয়ে খেলেছি। কৌশলগতভাবে আমরা অনেক ভুল করেছি।’ পিএসজিকে হারিয়ে লাঁস এখন শিরোপা লড়াই জমিয়ে তুলতে পারে কিনা সেটাই দেখার বিষয়।

মৌসুমে প্রথম হারের পরও শীর্ষেই পিএসজি। ‌১৭ ম্যাচে তাদের পয়েন্ট ৪৪। সমান ম্যাচে ১২ জয় ও চার ড্রয়ে লঁসের পয়েন্ট ৪০।

এই সম্পর্কিত আরো

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫

সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার

পেঁপে গাছে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

খেলোয়াড়দের কোনো রাজনৈতিক দলের সদস্য না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

‘জেড’ ক্যাটাগরিতে আলহাজ্ব টেক্সটাইল

জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচারের তথ্য দিলে ১ লাখ টাকা পুরস্কার

রিলায়েন্স ইন্স্যুরেন্সের লেনদেন বন্ধ মঙ্গলবার

ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর

ডিজিএফআইয়ের সাবেক পরিচালক লে. ক. আফজাল নাছের গ্রেপ্তার

শিশুদের মধ্যে হাম কীভাবে ছড়ায়: লক্ষণ, রোগ নির্ণয়, চিকিৎসা ও ঝুঁকির কারণ