বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা ট্রাম্পের রোগী সেজে সোনার চেইন চুরি, এক্সরে করে পেটে শনাক্ত ইউসিবি ইনভেস্টমেন্টের মাধ্যমে যমুনা ব্যাংকের ৮০০ কোটি টাকার বন্ড ইস্যু সম্পন্ন উপযুক্ত সময় ও পরিবেশ তৈরি হলে প্রধানমন্ত্রীর ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু কৃষি ও পল্লী খাতে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়নে বাংলাদেশ ব্যাংক–ইউসিবির মধ্যে চুক্তি স্বাক্ষর বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ১,৫০০ পরিবারকে সহায়তা দিল আরব আমিরাত শুধু বহুদলীয় গণতন্ত্রই নয়, বিএনপির হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্রও এসেছে: প্রধানমন্ত্রী উত্তরাঞ্চলের কৃষিতে কেন্দ্রীয় ব্যাংকের তহবিলে এসবিএসি ব্যাংকের অংশগ্রহণ চুক্তি এনায়েতপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
advertisement
খেলাধুলা

ক্যারিয়ারের প্রথম শততম ম্যাচ খেললেন বাবর

স্পোর্টস ডেস্ক : বিশ্বের ২০তম ও পাকিস্তানের তৃতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১শ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করলেন বাবর আজম।

শনিবার রাতে লাহারের গাদ্দাফি স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথমটিতে নিজের ক্যারিয়ারের শততম টি-টোয়েন্টি খেলতে নামেন বাবর।

আন্তর্জাতিক ক্যারিয়ারের কোন ফরম্যাটে প্রথম শততম ম্যাচ খেলতে পারাটা বড় সম্মানের বলে মনে করছেন বাবর। ম্যাচ শেষে আবেগী কণ্ঠে বাবর বলেন, ‘কখনও ভাবতে পারিনি, প্রত্যাশা করতে পারিনি এত দূর আসবো। এই অর্জন অনেক বেশি সম্মানের।’
২০১৫ সালে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় বাবরের। পরের বছর টেস্ট ও টি-টোয়েন্টি অভিষেক হয় তার। আট বছরের ক্যারিয়ারে এখন অবধি ৪৭টি টেস্ট, ৯৫টি ওয়ানডে খেলেছেন বাবর। একমাত্র টি-টোয়েন্টি ফরম্যাটে শততম ম্যাচ খেলার স্বাদ পেলেন বাবর। শততম টি-টোয়েন্টি ম্যাচে ব্যাট হাতে ৯ রান করেন বাবর। তবে ৮৮ রানের জয়ে শততম টি-টোয়েন্টি স্মরনীয় করে রেখেছেন বাবর।

বাবরের আগে পাকিস্তানের হয়ে ১শ বা তার বেশি টি-টোয়েন্টি খেলেছেন শোয়েব মালিক ও মোহাম্মদ হাফিজ। মালিক ১২৩টি এবং হাফিজ ১১৯টি টি-টোয়েন্টি খেলেছেন।

সর্বশেষ পাওয়া সংবাদ