বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা ট্রাম্পের রোগী সেজে সোনার চেইন চুরি, এক্সরে করে পেটে শনাক্ত ইউসিবি ইনভেস্টমেন্টের মাধ্যমে যমুনা ব্যাংকের ৮০০ কোটি টাকার বন্ড ইস্যু সম্পন্ন উপযুক্ত সময় ও পরিবেশ তৈরি হলে প্রধানমন্ত্রীর ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু কৃষি ও পল্লী খাতে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়নে বাংলাদেশ ব্যাংক–ইউসিবির মধ্যে চুক্তি স্বাক্ষর বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ১,৫০০ পরিবারকে সহায়তা দিল আরব আমিরাত শুধু বহুদলীয় গণতন্ত্রই নয়, বিএনপির হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্রও এসেছে: প্রধানমন্ত্রী উত্তরাঞ্চলের কৃষিতে কেন্দ্রীয় ব্যাংকের তহবিলে এসবিএসি ব্যাংকের অংশগ্রহণ চুক্তি এনায়েতপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
advertisement
খেলাধুলা

রোনাল্ডো-জর্জিনা কিনেছেন ৫৬ কোটির প্রমোদতরী!

বিনোদন ডেস্ক : ‘প্রেমের জোয়ারে ভাসাবে দোঁহারে/ বাঁধন খুলে দাও, দাও দাও।’ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও তাঁর পার্টনার জর্জিনা রডরিগেজ দু’জনেই ‘থ্যালাসোফাইল’। অর্থাৎ সাগর ভালোবাসেন। আর ভালোবাসেন জলে ভেসে একে-অপরকে সোহাগে-আদরে ভরিয়ে দিতে। কখনও স্পেনের ইবিজা তো কখনও মুইয়োকাতে পরিবারের সঙ্গে চলে যান সিআরসেভেন। আবার কখনও মাদেইরাতেও পাওয়া যায় রোনাল্ডোকে। ভূমধ্যসাগরের নীল জলে ভেসে রোনাল্ডো ডুব দেন জর্জিনার ঠোঁটে। আর রোনাল্ডো-জর্জিনাকে প্রায়ই দেখা যায় চোখ ধাঁধানো এক প্রমোদতরীতে। ২০২০-র কোভিড মহামারীতে রোনাল্ডো-জর্জিনা থাকার জন্য বেছে নিয়েছিলেন সুপারইয়টই।

সম্প্রতি জর্জিনা তাঁদের বোট কেনার কথা ভেবে নস্ট্যালজিক হয়ে পড়েছেন। ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তাঁদের অ্যাজিমুট গ্রাঁদে কেনার গল্প। জর্জিনা লিখেছেন যে, এক গ্রীষ্মের দুপুরে তাঁরা কিনতে গিয়েছিলেন এই সুপারইয়ট। এখন একটু আলোকপাত করা যাক এই ৮৮ ফুট লম্বা বিলাসবহুল জলযানটির ওপর। রোনাল্ডো-জর্জিনার স্বপ্নের বোটের দাম ৫.৫ মিলিয়ন পাউন্ড। অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৫৬ কোটি ১২ লক্ষ টাকার কাছাকাছি। এখন প্রশ্ন কী আছে এই সুপারইয়টে! বলা যেতে পারে এটি একপ্রকার ভাসমান বাড়িই। রয়েছে পাঁচটি অত্যন্ত স্বাচ্ছন্দ্যদায়ক কেবিন। আছে ছ’টি দুর্দান্ত বাথরুম। এখানেই শেষ নয়। রয়েছে আধুনিক কিচেন, দু’টি রিলাক্সেশন এরিয়া, একটি বিরাট লাউঞ্জ ও অসাধারণ ডাইনিং রুমও আছে সুপারইয়টের পেটের মধ্যে। ১৯০০ হর্সপাওয়ারের ইঞ্জিন রয়েছে এই সুপারইয়টে। সর্বোচ্চ ২৮ নটিকাল মাইল বেগে ছুটতে পারে। কার্বন ফাইবার দিয়ে তৈরি ৯৩ টনের এই জলযান। যা দেখলে চোখ কপালে উঠতে বাধ্য।

image-46

ইউরোপিয়ান ফুটবলের বর্ণময় অধ্যায় আপাতত শেষ করেছেন রোনাল্ডো। তিনি এখনএশিয়ায়। খেলছেন সৌদি আরবের ক্লাব আল-নাসেরে। পর্তুগিজ মহাতারকা, জর্জিনা ও তাঁদের পাঁচ সন্তান মধ্যপ্রাচ্যের নতুন জীবন মানিয়ে নিচ্ছেন ধীরে ধীরে। রোনাল্ডোর কন্যা অ্যালানাও শিখছে আরবি ভাষা। রোনাল্ডো ইতিমধ্যেই সৌদি প্রো লিগে নিজের ছাপ রেখেছেন। একেবারে ঢাক ঢোল পিটিয়ে রোনাল্ডোকে নিয়ে এসেছে সৌদির বিখ্যাত ক্লাব।

তিন বছরে ৬০০ মিলিয়ন ইউরোর চুক্তিতে, সিআরসেভেন এসেছেন সৌদিতে। দেশের পাশাপাশি রোনাল্ডো পর্তুগালের জার্সিতেও ইউরো কোয়ালিফায়ারের ম্যাচে ফুল ফোটাচ্ছেন।সম্প্রতি এক গোল করে আর মন ভরছে না চল্লিশ ছুঁই ছুঁই গোলমেশিনের। তাঁর ফুটবল দেখে পণ্ডিতরা বলতে শুরু করেছেন যে, রোনাল্ডো সময়ের কাঁটা ঘুরিয়ে দিচ্ছে। মাঠে তাঁর বিদ্যুৎগতি ও গোল করার অবিশ্বাস্য ক্ষমতায় ফের একবার থ ফুটবলবিশ্ব। সূত্র-জিনিউজ।

আরও পড়ুন:

১৪ বছর পর আইপিএলে লজ্জার রেকর্ড থেকে মুক্তি পেলেন মাশরাফি

আইপিএলে খেলতে কেকেআরে যোগ দিয়েছেন লিটন

সর্বশেষ পাওয়া সংবাদ