বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা ট্রাম্পের রোগী সেজে সোনার চেইন চুরি, এক্সরে করে পেটে শনাক্ত ইউসিবি ইনভেস্টমেন্টের মাধ্যমে যমুনা ব্যাংকের ৮০০ কোটি টাকার বন্ড ইস্যু সম্পন্ন উপযুক্ত সময় ও পরিবেশ তৈরি হলে প্রধানমন্ত্রীর ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু কৃষি ও পল্লী খাতে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়নে বাংলাদেশ ব্যাংক–ইউসিবির মধ্যে চুক্তি স্বাক্ষর বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ১,৫০০ পরিবারকে সহায়তা দিল আরব আমিরাত শুধু বহুদলীয় গণতন্ত্রই নয়, বিএনপির হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্রও এসেছে: প্রধানমন্ত্রী উত্তরাঞ্চলের কৃষিতে কেন্দ্রীয় ব্যাংকের তহবিলে এসবিএসি ব্যাংকের অংশগ্রহণ চুক্তি এনায়েতপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
advertisement
খেলাধুলা

ব্রাজিলকে হটিয়ে র‍্যাংকিংয়ের শীর্ষে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক : পুরুষদের ফুটবল দলের তালিকা প্রকাশ করল ফিফা (FIFA)। স্বভাবতই তালিকার শীর্ষে রয়েছে কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়ন লিওনেল মেসির আর্জেন্টিনা। এক ধাপ এগিয়ে দুই নাম্বারে রয়েছে কিলিয়ান এমবাপে-র ফ্রান্স। আর শীর্ষস্থান হারিয়ে তিনে নেমে গিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।

কয়েক দিন আগেই পানামা ও কুরাকাওয়ের বিরুদ্ধে দুর্দান্ত জয় পেয়েছে আর্জেন্টিনা। অন্যদিকে ব্রাজিল হেরেছে মরক্কোর কাছে। ইউরো ২০২৪-এর বাছাইপর্বে টানা দুই জয় পেয়েছে কাতার বিশ্বকাপের রানার্স আপ দল ফ্রান্স। আর তাই ফিফা তালিকায় আর্জেন্টিনা ও ফ্রান্সের হয়েছে উন্নতি হয়েছে। আর নেমে গেল নেইমারের ব্রাজিল। আর্জেন্টিনার মোট পয়েন্ট এখন ১৮৪০.৯৩। ফ্রান্সের পয়েন্ট ১৮৩৮.৪৫, আর ব্রাজিলের ১৮৩৪.২১।

ব্রাজিল, আর্জেন্টিনা ও ফ্রান্স ছাড়া ফিফা তালিকার সেরা দশে থাকা অন্য সাত দলের অবস্থানে কোনও পরিবর্তন আসেনি। তালিকার চতুর্থ স্থানে রয়েছে বেলজিয়াম এবং পঞ্চম স্থানে রয়েছে ইংল্যান্ড। এরপর যথাক্রমে নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া, ইতালি, পর্তুগাল ও স্পেন জায়গা দখল করে নিয়েছে। তবে গত বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্স করলেও, মরোক্ক প্রথম ১০-এ জায়গা করে নিতে পারেনি।

সর্বশেষ পাওয়া সংবাদ