সোমবার, ৩০ মার্চ ২০২৬
সোমবার, ৩০ মার্চ ২০২৬
শিরোনাম
ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫ সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: - যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার পেঁপে গাছে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু খেলোয়াড়দের কোনো রাজনৈতিক দলের সদস্য না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ‘জেড’ ক্যাটাগরিতে আলহাজ্ব টেক্সটাইল জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচারের তথ্য দিলে ১ লাখ টাকা পুরস্কার রিলায়েন্স ইন্স্যুরেন্সের লেনদেন বন্ধ মঙ্গলবার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ডিজিএফআইয়ের সাবেক পরিচালক লে. ক. আফজাল নাছের গ্রেপ্তার শিশুদের মধ্যে হাম কীভাবে ছড়ায়: - লক্ষণ, রোগ নির্ণয়, চিকিৎসা ও ঝুঁকির কারণ
খেলাধূলা

এবার বিপিএলে বাড়লো দ্বিগুণ প্রাইজমানি

স্পোর্টস ডেস্ক : আগামী শুক্রবার (৬ জানুয়ারি) থেকে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর। রোববার থেকে শুরু হয়ে গেছে দলগুলোর আনুষ্ঠানিক অনুশীলন। তবে অনুশীলনে মাঠে নামার আগে দলগুলোর জন্য মিলল সুখবর। বিপিএলের প্রাইজমানি আগেরবারের চেয়ে দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই সঙ্গে সেরা খেলোয়াড়ের অর্থ পুরস্কার বাড়ছে ৫ গুণেরও বেশি।

এ খবর জানিয়েছেন, বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক। তিনি বলেছেন, ‘এবার চ্যাম্পিয়ন দল পাবে ২ কোটি টাকা। রানার্সআপ পাবে ১ কোটি। এভাবে করে সবমিলিয়ে প্রায় ৪ কোটি টাকার মতো প্রাইজমানি থাকবে।’

এর আগে গেলবার টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স পেয়েছিল ১ কোটি টাকা। রানার্সআপ ফরচুন বরিশালকে দেওয়া হয়েছিল ৫০ লাখ টাকা। এবার দুটি পুরস্কারের অর্থই দ্বিগুণ করা হয়েছে।

গত আসরে টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হয়ে ২ হাজার ডলার পেয়েছিলেন সাকিব আল হাসান। তখন বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ছিল ১ লাখ ৭০ হাজার টাকার কাছাকাছি। এবার তা বাড়িয়ে করা হয়েছে ১০ লাখ টাকা।

এ ব্যাপারে ইসমাইল হায়দার বলেছেন, ‘ম্যান অব দা সিরিজকে (টুর্নামেন্ট সেরা খেলোয়াড়) ১০ লাখ টাকা দেওয়ার চিন্তা আছে। এ ছাড়া সেরা বোলার, সেরা ব্যাটসম্যানকে ভালো একটা অঙ্কের পুরস্কার দেওয়া। এরকম করে আমরা প্রাইজমানি বাড়াচ্ছি।’

আরও পড়ুন:

উইজডেনের বর্ষসেরা ওয়ানডে দলে মিরাজ

সৌদির ক্লাব আল নাসেরে যোগ দিলেন রোনালদো

এই সম্পর্কিত আরো

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫

সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার

পেঁপে গাছে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

খেলোয়াড়দের কোনো রাজনৈতিক দলের সদস্য না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

‘জেড’ ক্যাটাগরিতে আলহাজ্ব টেক্সটাইল

জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচারের তথ্য দিলে ১ লাখ টাকা পুরস্কার

রিলায়েন্স ইন্স্যুরেন্সের লেনদেন বন্ধ মঙ্গলবার

ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর

ডিজিএফআইয়ের সাবেক পরিচালক লে. ক. আফজাল নাছের গ্রেপ্তার

শিশুদের মধ্যে হাম কীভাবে ছড়ায়: লক্ষণ, রোগ নির্ণয়, চিকিৎসা ও ঝুঁকির কারণ