বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা ট্রাম্পের রোগী সেজে সোনার চেইন চুরি, এক্সরে করে পেটে শনাক্ত ইউসিবি ইনভেস্টমেন্টের মাধ্যমে যমুনা ব্যাংকের ৮০০ কোটি টাকার বন্ড ইস্যু সম্পন্ন উপযুক্ত সময় ও পরিবেশ তৈরি হলে প্রধানমন্ত্রীর ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু কৃষি ও পল্লী খাতে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়নে বাংলাদেশ ব্যাংক–ইউসিবির মধ্যে চুক্তি স্বাক্ষর বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ১,৫০০ পরিবারকে সহায়তা দিল আরব আমিরাত শুধু বহুদলীয় গণতন্ত্রই নয়, বিএনপির হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্রও এসেছে: প্রধানমন্ত্রী উত্তরাঞ্চলের কৃষিতে কেন্দ্রীয় ব্যাংকের তহবিলে এসবিএসি ব্যাংকের অংশগ্রহণ চুক্তি এনায়েতপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
advertisement
খেলাধুলা

পিএসজি সমর্থকদের কটাক্ষের শিকার মেসি

স্পোর্টস ডেস্ক : ফের ফরাসি লিগে হারের মুখ দেখল প্যারিস সাঁ জাঁ (পিএসজি)। গত রবিবার (২ এপ্রিল) রাতে লিওর কাছে তারকাখচিত দল হেরেছে ১-০ ব্যবধানে। এই নিয়ে চলতি মৌসুমে ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচ হারলেন লিওনেল মেসির দল। সপ্তাহ দুয়েক আগে ঘরের মাঠে রেনের কাছে ২-০ গোলে হেরেছিল পিএসজি। নতুন বছরে লিগ ওয়ানের পাঁচ ম্যাচে হারল ফ্রান্সের দল। ঘরের মাঠে টানা দুই হারের পর মেসির উপর ব্যাপক চটেছেন পিএসজি-র সমর্থকরা। ফলে আর্জেন্টিনার মহাতারকার প্রতি ভালোবাসা, আবেগ পরিণত হল ব্যঙ্গ-বিদ্রুপে! পিএসজি সমর্থকদের কটাক্ষের শিকার হলেন ‘এল এম টেন’ ।

একের পর এক পরাজয়ে পিএসজি সমর্থকরা হতাশ। খেলার পর মেসিকে বিরুদ্ধে গ্যালারি জুড়ে স্লোগান উঠে গেল। কিন্তু ম্যাচের শুরুতে দৃশ্যটা এমন ছিল না। স্টেডিয়ামে দুই দলের প্রথম একাদশের ফুটবলারদের নাম ঘোষণার সময় এই দর্শকরাই মেসির নাম ধরে চিৎকার করছিলেন। এখন পর্যন্ত পিএসজির হয়ে ৬৭টি ম্যাচ খেলে ২৯টি গোল করেছেন মেসি। তার কাছে সমর্থকদের প্রত্যাশা আরও বেশি। অনেকেই মনে করেন, কাতার বিশ্বকাপের পর থেকে মেসি তাঁর সেরা ছন্দে নেই।

এদিকে আগামী জুন মাসে পিএসজি-র সঙ্গে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়কের চুক্তি শেষ হচ্ছে। শোনা যাচ্ছে, বেতন কমিয়ে দেওয়া নিয়ে ক্লাব কর্তাদের সিদ্ধান্তে ব্যাপক চটেছেন ‘এল এম টেন’। আগামী মরসুমের চুক্তিপত্রে সই করতে গেলে অন্তত ৩০ শতাংশ বেতন ছেঁটে ফেলবেন প্যারিস কর্তারা। সূত্র মারফত জানা গিয়েছে যে, কর্তাদের সেই সিদ্ধান্ত কিছুতেই মানতে পারছেন না বিশ্বকাপজয়ী মহাতারকা।

বিশাল অর্থের বিনিময়ে মেসি, নেইমার, কিলিয়ান এমবাপে, সার্জিও র‍্যামোসদের মতো তারকাদের দলে নিয়েছে পিএসজি। কিন্তু বিশাল অঙ্কের অর্থ খরচের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে ফেয়ার প্লে-র নিয়ম। শোনা যাচ্ছে এমন পরিস্থিতিতে কর্তাদের সামনে নাকি দুটি পথ রয়েছে। প্রথমত, মেসির চুক্তি অনুযায়ী বেতন দিতে হলে, অন্য ফুটবলারদের ৩০ শতাংশ বেতন কমিয়ে দিতে হবে। আর দ্বিতীয়ত, মেসির সঙ্গে কম বেতনের চুক্তি করতে হবে। সূত্রের খবর অনুসারে দ্বিতীয় রাস্তাটাই বেছে নেওয়ার পক্ষপাতী পিএসজি। কর্তাদের এমন আবেদন মেনে নিতে পারছেন না মেসি। শোনা যাচ্ছে তিনি ও তাঁর বাবা অর্থাৎ এজেন্ট জর্জ মেসি বেতন কমিয়ে দেওয়া নিয়ে তীব্র আপত্তি জানিয়েছেন।

আরও পড়ুন:

আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নিলেন সাকিব

ইমপ্যাক্ট প্লেয়ার কী, কীভাবে কাজ করবে

সর্বশেষ পাওয়া সংবাদ