বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা ট্রাম্পের রোগী সেজে সোনার চেইন চুরি, এক্সরে করে পেটে শনাক্ত ইউসিবি ইনভেস্টমেন্টের মাধ্যমে যমুনা ব্যাংকের ৮০০ কোটি টাকার বন্ড ইস্যু সম্পন্ন উপযুক্ত সময় ও পরিবেশ তৈরি হলে প্রধানমন্ত্রীর ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু কৃষি ও পল্লী খাতে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়নে বাংলাদেশ ব্যাংক–ইউসিবির মধ্যে চুক্তি স্বাক্ষর বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ১,৫০০ পরিবারকে সহায়তা দিল আরব আমিরাত শুধু বহুদলীয় গণতন্ত্রই নয়, বিএনপির হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্রও এসেছে: প্রধানমন্ত্রী উত্তরাঞ্চলের কৃষিতে কেন্দ্রীয় ব্যাংকের তহবিলে এসবিএসি ব্যাংকের অংশগ্রহণ চুক্তি এনায়েতপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
advertisement
খেলাধুলা

সাকিব-লিটনকে রেখেই বাংলাদেশের টেস্ট দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক : আয়ারল্যান্ডের বিপক্ষে অধিনায়ক সাকিব আল হাসান ও ওপেনার লিটন দাসকে রেখেই ১৪ সদস্যের টেস্ট দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে অনাপত্তিপত্র (এনওসি) চেয়েছিলেন সাকিব-লিটন। কিন্তু বিসিবির ভাষ্য, দেশের খেলা শেষ করেই আইপিএলে যেতে পারবেন সাকিব-লিটন। শেষ পর্যন্ত তাদের রেখেই আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট স্কোয়াড ঘোষণা করলো বিসিবি। টাইগারদের টেস্ট স্কোয়াডে সাকিব-লিটন থাকায় আইপিএলে শুরু থেকেই তাদের পাচ্ছে না ফ্র্যাঞ্চাইজি দল কলকাতা নাইট রাইডার্স। দেশের হয়ে টেস্ট ম্যাচ শেষেই কেকেআর শিবিরে পাড়ি দেবেন এই দুই ক্রিকেটার।

এদিকে টেস্ট স্কোয়াডে ফিরেছেন টেস্ট দলের সাবেক অধিনায়ক মুমিনুল হক।

অন্যদিকে ভারতের বিপক্ষে টাইগারদের খেলা সবশেষ টেস্ট দল থেকে বাদ পড়েছেন নাসুম আহমেদ, নুরুল হাসান সোহান, জাকির হাসান, ইয়াসির আলী এবং রেজাউর রহমান। আইরিশদের বিপক্ষে দলে ফিরেছেন তামিম ইকবাল, সাদমান ইসলাম, ইবাদত হোসেন ও শরিফুল ইসলাম।

সফরের একমাত্র টেস্টে আগামী মঙ্গলবার (৪ এপ্রিল) মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে মাঠে নামবে দুই দল। এদিন সকাল সাড়ে ৯টা থেকে মাঠে গড়াবে ম্যাচটি।

বাংলাদেশের টেস্ট দল : সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন, শরিফুল ইসলাম ও মাহমুদুল হাসান জয়।

আরও পড়ুন:

আইপিএল খেলতে গেলেন মুস্তাফিজ

বিশ্বকাপে সরাসরি খেলার স্বপ্ন ভঙ্গ শ্রীলংকার

সাকিবের জন্য জার্সি উপহার পাঠাল আর্জেন্টিনা

সর্বশেষ পাওয়া সংবাদ