বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা ট্রাম্পের রোগী সেজে সোনার চেইন চুরি, এক্সরে করে পেটে শনাক্ত ইউসিবি ইনভেস্টমেন্টের মাধ্যমে যমুনা ব্যাংকের ৮০০ কোটি টাকার বন্ড ইস্যু সম্পন্ন উপযুক্ত সময় ও পরিবেশ তৈরি হলে প্রধানমন্ত্রীর ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু কৃষি ও পল্লী খাতে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়নে বাংলাদেশ ব্যাংক–ইউসিবির মধ্যে চুক্তি স্বাক্ষর বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ১,৫০০ পরিবারকে সহায়তা দিল আরব আমিরাত শুধু বহুদলীয় গণতন্ত্রই নয়, বিএনপির হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্রও এসেছে: প্রধানমন্ত্রী উত্তরাঞ্চলের কৃষিতে কেন্দ্রীয় ব্যাংকের তহবিলে এসবিএসি ব্যাংকের অংশগ্রহণ চুক্তি এনায়েতপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
advertisement
খেলাধুলা

সাকিবের জন্য জার্সি উপহার পাঠাল আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক : আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে মাঠে নামার আগে আর্জেন্টিনা জাতীয় ক্রিকেট দলের জার্সি উপহার পেলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

শুক্রবার (৩১ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে আয়ারল্যান্ডের মুখোমুখি হয় বাংলাদেশ। সিরিজে শেষ টি-টোয়েন্টিতে টস শেষে ফিরছিলেন অধিনায়ক সাকিব। সেই সময় আইরিশ ধারাভাষ্যকার অ্যান্ড্রু লিওনার্ড সাকিবের হাতে আর্জেন্টিনার সেই জার্সি তুলে দেন। পরে জার্সি হস্তান্তরের দুটি ছবি বিসিবির ফেসবুকে পেইজে শেয়ার করা হয়।

সেই পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, ‘বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান আর্জেন্টিনা জাতীয় ক্রিকেট দলের একটি জার্সি গ্রহণ করেছেন। আর্জেন্টিনা পুরুষ ক্রিকেট দলের অধিনায়ক হার্নান ফেনেল ও নারী দলের অধিনায়ক অ্যালিসন স্টোকস বাংলাদেশ দলের জন্য শুভেচ্ছাসহ এটি পাঠিয়েছেন। (তাদের পক্ষ থেকে) ধারাভাষ্যকার অ্যান্ড্রু লিওনার্ড জার্সিটি বাংলাদেশে নিয়ে এসেছেন।’

image

সাকিবকে পাঠানো ভিডিও বার্তায় আর্জেন্টিনা নারী ক্রিকেট দলের অধিনায়ক আলিসন স্টোকস বলেছেন, ‘হ্যালো সাকিব, কেমন আছেন? আমার নাম আলিসন স্টোকস। আমি আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়ক। আমি জানি, আপনি একটি উপহার পেয়েছেন, আশা করি আপনার পছন্দ হবে। বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশের মানুষ আর্জেন্টিনাকে কতটা সমর্থন করে, তা আমি জানি। একইভাবে আমি এবং আমরা সবাই আপনাদের দেশের ক্রিকেটকে সমর্থন করি। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে সৌভাগ্য কামনা করছি।’

আর্জেন্টিনা পুরুষ ক্রিকেট দলের অধিনায়ক এরনান ফেনেল সাকিবকে পাঠানো ভিডিও বার্তায় বলেছেন, ‘হ্যালো সাকিব। আমি এরনাম ফেনেল, আর্জেন্টিনার অধিনায়ক। সর্বশেষ বিশ্বকাপ ফুটবলে সমর্থনের জন্য অনেক ধন্যবাদ। জার্সিটা তারই প্রশংসাসূচক উপহার।’

জার্সি পেয়ে কী বলেছেন সাকিব, সেই বিষয়ে লিওনার্দ জানিয়েছেন, আর্জেন্টিনার জার্সি পেয়ে সাকিব খুশিই হয়েছেন, ‘সাকিব বেশ খুশি। সে বলেছে, আর্জেন্টিনাকে ভালোবাসে, এই জার্সিও ভালোবাসে। আর ভিডিও বার্তা পেয়েও খুব খুশি হয়েছে।’

আরও পড়ুন:

বিশ্বকাপে সরাসরি খেলার স্বপ্ন ভঙ্গ শ্রীলংকার

টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটের মালিক সাকিব

দ্রুততম ফিফটির রেকর্ড লিটনের

সর্বশেষ পাওয়া সংবাদ