বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা ট্রাম্পের রোগী সেজে সোনার চেইন চুরি, এক্সরে করে পেটে শনাক্ত ইউসিবি ইনভেস্টমেন্টের মাধ্যমে যমুনা ব্যাংকের ৮০০ কোটি টাকার বন্ড ইস্যু সম্পন্ন উপযুক্ত সময় ও পরিবেশ তৈরি হলে প্রধানমন্ত্রীর ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু কৃষি ও পল্লী খাতে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়নে বাংলাদেশ ব্যাংক–ইউসিবির মধ্যে চুক্তি স্বাক্ষর বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ১,৫০০ পরিবারকে সহায়তা দিল আরব আমিরাত শুধু বহুদলীয় গণতন্ত্রই নয়, বিএনপির হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্রও এসেছে: প্রধানমন্ত্রী উত্তরাঞ্চলের কৃষিতে কেন্দ্রীয় ব্যাংকের তহবিলে এসবিএসি ব্যাংকের অংশগ্রহণ চুক্তি এনায়েতপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
advertisement
খেলাধুলা

ওয়ানডে বিশ্বকাপের সম্ভাব্য তারিখ ঘোষণা আইসিসির

স্পোর্টস ডেস্ক : চলতি বছরের অক্টোবরে ভারতে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ। এ প্রতিযোগিতা চলবে নভেম্বর পর্যন্ত। আহমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হবে ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ।

যদিও এ বিশ্বকাপের সূচি এখনও প্রকাশিত হয়নি। তবে প্রতিযোগিতা শুরু ও শেষের সম্ভাব্য দিন জানাল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যা আগামী ৫ অক্টোবর থেকে শুরু হয়ে চলতে পারে ১৯ নভেম্বর পর্যন্ত। বিশ্বকাপের খেলাগুলো অনুষ্ঠিত হবে দেশটির মোট ১২টি শহরজুড়ে।

টানা ৪৬ দিন ধরে চলবে এ প্রতিযোগিতা। ১০টি দলের প্রতিযোগিতায় নকআউট পর্বের ৩টি ম্যাচ মিলিয়ে মোট ৪৮টি খেলা অনুষ্ঠিত হবে। তবে কোন ভেন্যুতে কোন ম্যাচ হবে, সেটি এখনও চূড়ান্ত হয়নি।

আহমেদাবাদ ছাড়াও ভেন্যুর তালিকায় আছে চেন্নাই, দিল্লি, ব্যাঙ্গালুরু, ধর্মশালা, গুয়াহাটি, হায়দরাবাদ, কলকাতা, লখনৌ, ইন্দোর, রাজকোট এবং মুম্বাইয়ের নাম।

সাধারণত বিশ্বকাপের এক বছর আগে সূচি প্রকাশ করে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তবে এবার ভারত সরকারের কাছ থেকে বিসিসিআই-এর অনুমতি পাওয়ার জন্য অপেক্ষা করেছিল। এর মধ্যে প্রধান দুটি কারণ হলো- প্রতিযোগিতার জন্য কর ছাড় এবং পাকিস্তানি খেলোয়াড়দের ভিসা-সংক্রান্ত ছাড়পত্র।

গত সপ্তাহে দুবাইতে আইসিসির বৈঠক অনুষ্ঠিত হয়েছিল, যেখানে বিসিসিআই আইসিসিকে আশ্বস্ত করেছিল যে পাকিস্তানি খেলোয়াড়রা ভারত সরকারের কাছ থেকে ভিসা পেতে কোনো সমস্যায় পড়বে না।

এখন পর্যন্ত ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের ৭টি দল চূড়ান্ত হয়েছে। স্বাগতিক ভারতসহ বাংলাদেশ, ইংল্যান্ড, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং পাকিস্তান বিশ্বকাপ নিশ্চিত করেছে।

সর্বশেষ পাওয়া সংবাদ