বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা ট্রাম্পের রোগী সেজে সোনার চেইন চুরি, এক্সরে করে পেটে শনাক্ত ইউসিবি ইনভেস্টমেন্টের মাধ্যমে যমুনা ব্যাংকের ৮০০ কোটি টাকার বন্ড ইস্যু সম্পন্ন উপযুক্ত সময় ও পরিবেশ তৈরি হলে প্রধানমন্ত্রীর ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু কৃষি ও পল্লী খাতে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়নে বাংলাদেশ ব্যাংক–ইউসিবির মধ্যে চুক্তি স্বাক্ষর বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ১,৫০০ পরিবারকে সহায়তা দিল আরব আমিরাত শুধু বহুদলীয় গণতন্ত্রই নয়, বিএনপির হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্রও এসেছে: প্রধানমন্ত্রী উত্তরাঞ্চলের কৃষিতে কেন্দ্রীয় ব্যাংকের তহবিলে এসবিএসি ব্যাংকের অংশগ্রহণ চুক্তি এনায়েতপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
advertisement
খেলাধুলা

এমএলসি ড্রাফট সোমবার, ১৩ জুলাই লিগ শুরু

স্পোর্টস ডেস্ক : আমেরিকান ক্রিকেটে নতুন যুগের শুরু হতে যাচ্ছে। ছয় দলের অংশগ্রহণে এই গ্রীষ্মে শুরু হচ্ছে মেজর লিগ ক্রিকেট (এমএলসি)। সোমবার নাসা জনসন স্পেস সেন্টারে অবস্থিত স্পেন সেন্টার হাউস্টনে হবে এই টুর্নামেন্টের প্রথম ড্রাফট।

কলকাতা নাইট রাইডার্স (লস অ্যাঞ্জেলস), চেন্নাই সুপার কিংস (টেক্সাস) ও দিল্লি ক্যাপিটালস (সিয়াটল) সহ একাধিক আইপিএল দলের মালিক এখানেও বিনিয়োগ করছে কিংবা অংশীদার হতে যাচ্ছে।

ড্রাফটের আগে কয়েকটি দল তাদের নাম ও লোগো উন্মোচন করেছে। প্রতিটি দল তাদের বিদেশি তারকা ক্রিকেটারদের নাম শিগগিরই ঘোষণা করবে। প্রতিটি দলে খেলবেন ৯ জন করে ঘরোয়া ক্রিকেটার।

ড্রাফট হবে স্নেক অর্ডার ফরম্যাটে। মানে যে দল প্রথম রাউন্ডে সবার শেষে ডাকবে, তারা পরের রাউন্ডে প্রথমে ডাকার সুযোগ পাবে। ৯ পর্বে হবে ড্রাফট।

প্রতিটি দল তাদের দল বাছাইয়ের জন্য প্রথম থেকে পাঁচ রাউন্ডে তিন মিনিট এবং ষষ্ঠ থেকে নবম রাউন্ডে দুই মিনিট করে সময় পাবে।

আগামী ১৩ জুলাই মেজর লিগ ক্রিকেট ভেন্যু টেক্সাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে হবে প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচ। ১৮ দিনব্যাপী ১৯ ম্যাচ হবে এই আসরে। ফাইনাল হবে ৩০ জুলাই।

আরও পড়ুন:

ব্যর্থ মেসি-এমবাপ্পে, ফের হারল পিএসজি

এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণপদক জয় বাংলাদেশের

সর্বশেষ পাওয়া সংবাদ