বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা ট্রাম্পের রোগী সেজে সোনার চেইন চুরি, এক্সরে করে পেটে শনাক্ত ইউসিবি ইনভেস্টমেন্টের মাধ্যমে যমুনা ব্যাংকের ৮০০ কোটি টাকার বন্ড ইস্যু সম্পন্ন উপযুক্ত সময় ও পরিবেশ তৈরি হলে প্রধানমন্ত্রীর ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু কৃষি ও পল্লী খাতে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়নে বাংলাদেশ ব্যাংক–ইউসিবির মধ্যে চুক্তি স্বাক্ষর বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ১,৫০০ পরিবারকে সহায়তা দিল আরব আমিরাত শুধু বহুদলীয় গণতন্ত্রই নয়, বিএনপির হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্রও এসেছে: প্রধানমন্ত্রী উত্তরাঞ্চলের কৃষিতে কেন্দ্রীয় ব্যাংকের তহবিলে এসবিএসি ব্যাংকের অংশগ্রহণ চুক্তি এনায়েতপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
advertisement
খেলাধুলা

এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণপদক জয় বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাংকিং আরচারি টুর্নামেন্ট স্টেজ-১ এ স্বর্ণ জিতেছে বাংলাদেশ। রিকার্ভ মিশ্র দৈতের ফাইনালে কাজাখস্তানকে হারিয়ে এই পদক জিতেছে বাংলাদেশের দিয়া সিদ্দিকী ও হাকিম আহমেদ রুবেল জুটি।

রোববার (১৯ মার্চ) চাইনিজ তাইপেতে রিকার্ভ মিশ্র দৈতের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে কাজাখস্তানকে ৫-৩ সেট পয়েন্টে হারিয়েছে হাকিম আহমেদ রুবেলের সঙ্গে দেশসেরা নারী আরচার দিয়া সিদ্দিকীর জুটি।

এর আগে সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ৫-১ সেট পয়েন্টে হারিয়ে ফাইনালে উঠেছিলেন এই জুটি। এর আগে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ ৬-২ সেট পয়েন্টে হারিয়েছিল মালয়েশিয়াকে।

এ টুর্নামেন্টে বাংলাদেশের ৯ সদস্যের দল অংশ নিয়েছিল। ১০ ইভেন্টের মধ্যে বাংলাদেশ অংশ নিয়েছে রিকার্ভ পুরুষ একক, রিকার্ভ মহিলা একক, রিকার্ভ পুরুষ দলগত, রিকার্ভ মিশ্র দলগত, কম্পাউন্ড পুরুষ একক, কম্পাউন্ড মহিলা একক এবং কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে।

বাংলাদেশ দল: মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল (রিকার্ভ পুরুষ), মো. সাগর ইসলাম (রিকার্ভ পুরুষ), রাম কৃষ্ণ সাহা (রিকার্ভ পুরুষ), দিয়া সিদ্দিকী (রিকার্ভ মহিলা), মোহাম্মদ আশিকুজ্জামান (কম্পাউন্ড পুরুষ), শ্যামলী রায় (কম্পাউন্ড মহিলা)।

টিম ম্যানেজার: মো. আয়নাল হক স্বপন, প্রধান প্রশিক্ষক: মার্টিন ফ্রেডরিক, প্রশিক্ষক: মোহাম্মদ হাসান।

সর্বশেষ পাওয়া সংবাদ