বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা ট্রাম্পের রোগী সেজে সোনার চেইন চুরি, এক্সরে করে পেটে শনাক্ত ইউসিবি ইনভেস্টমেন্টের মাধ্যমে যমুনা ব্যাংকের ৮০০ কোটি টাকার বন্ড ইস্যু সম্পন্ন উপযুক্ত সময় ও পরিবেশ তৈরি হলে প্রধানমন্ত্রীর ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু কৃষি ও পল্লী খাতে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়নে বাংলাদেশ ব্যাংক–ইউসিবির মধ্যে চুক্তি স্বাক্ষর বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ১,৫০০ পরিবারকে সহায়তা দিল আরব আমিরাত শুধু বহুদলীয় গণতন্ত্রই নয়, বিএনপির হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্রও এসেছে: প্রধানমন্ত্রী উত্তরাঞ্চলের কৃষিতে কেন্দ্রীয় ব্যাংকের তহবিলে এসবিএসি ব্যাংকের অংশগ্রহণ চুক্তি এনায়েতপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
advertisement
খেলাধুলা

রোনালদো-পেপেকে নিয়েই পর্তুগালের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক : ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের জন্য দল ঘোষণা করেছেন পর্তুগাল। মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো এবং অভিজ্ঞ পেপে দলে জায়গা পেয়েছেন। আগামী ২৩ মার্চ লিচেনস্টেইন এবং তিন দিন পর লুক্সেমবার্গের বিপক্ষে ইউরো-২০২৪ মিশন শুরু করবে পর্তুগাল।

কাতার বিশ্বকাপে কোচ ফের্নান্দো সান্তোস শেষ দুটি খেলার জন্য রোনালদোকে বেঞ্চে বসিয়ে রেখে আলোচনার ঝড় তুলেছিলেন। কোয়ার্টার ফাইনালে মরক্কোর কাছে হেরে পর্তুগালকে বিদায় নিতে হয়।

স্বাভাবিকভাবেই ধরে নেয়া হয়েছিল ৩৭ বর্ষী রোনালদোর জাতীয় দলের অধ্যায় শেষ হতে চলেছে। তবে সান্তোসের উত্তরসূরি কোচ রবের্তো মার্টিনেজ সিআর সেভেনের উপর নিজের আস্থার কথাই বললেন।

ক্রিস্টিয়ানো রোনালদো এমন এক খেলোয়াড়, যে জাতীয় দলের জন্য অনেক প্রতিশ্রুতিবদ্ধ। ক্রিস্টিয়ানোর মতো একজন খেলোয়াড় অভিজ্ঞতা নিয়ে আসে। সে দলের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। আমি বয়স বা অন্যান্য দিক বিবেচনা করি না। আমি মনে করি ক্রিস্টিয়ানোর দলকে সাহায্য করার এবং তার ক্যারিয়ারের অভিজ্ঞতা অন্য খেলোয়াড়দের কাছে ছড়িয়ে দেয়ার সুযোগ রয়েছে। আমরা একটি বিজয়ী দল হতে চাই। প্রতিযোগিতামূলক দল গঠন করতে চাই।

ভবিষ্যতে রোনালদো এবং ৪০ বর্ষী পেপেকে স্কোয়াড থেকে বাদ দেয়ার কথা ভাবছেন কি না জানতে চাইলে মার্টিনেজ বলেন, না। এটা জানাটা গুরুত্বপূর্ণ যে আমাদের দলে তরুণরা আছে। তারা আরও অভিজ্ঞদের কাছ থেকে শিখতে পারে। আমি মনে করি না যে এই মুহূর্তে বয়স গুরুত্বপূর্ণ বিষয়।

আমি এমন এক দল তৈরি করতে, চাই যা পর্তুগালের খেলোয়াড়দের গুণগুলো দেখাতে সক্ষম হয়। আমি দেখেছি মান, অভিজ্ঞতা, তারুণ খেলোয়াড় যারা দেশে এবং বিদেশেও খেলে। আমি জাতীয় দলের জন্য তাদের ভেতর অনেক সম্ভাবনা দেখেছি।

এদিকে, ইউরো বাছাইপর্বে স্পেনের স্কোয়াডে এসেছে ব্যাপক রদবদল। বিশ্বকাপ দলের ১৫ ফুটবলারকেই রাখেননি দলটির কোচ দে লা ফুয়েন্তে। ২৫ মার্চ নরওয়ে ও ২৮ মার্চ স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যানচেস্টার ইউনাইটেডের গোলরক্ষক ডেভিড ডি গিয়া বাদ পড়েছেন। চেলসির গোলরক্ষক কেপা আরিজাবালাগা স্কোয়াডে ফিরেছেন। ইনজুরির কারণে দলে নেই উনাই সিমন।

বার্সেলোনার ফেররান তরেস, জর্ডি আলবা, এরিক গার্সিয়া ও আনসু ফাতি স্কোয়াডে নেই। আরও জায়গা পাননি রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড মার্কো আসেনসিও।

২০১৮ সালে স্পেনের শেষ ম্যাচ খেলা রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার নাচো ফার্নেন্দেজের জন্য জাতীয় দলের দরজা আবারো খুলেছে। তার সঙ্গে ফিরেছেন সেল্টা ভিগোর ফরোয়ার্ড ইয়াগো আসপাস।

স্কোয়াডে ডাক পাওয়া রিয়াল সোসিয়েদাদের মার্টিন জুবিমেন্ডি, ওসাসুনার ডেভিড গার্সিয়া এবং এস্পানিওলের জোসেলু মাতো আন্তর্জাতিক ফুটবলে অভিষেকের অপেক্ষায় আছেন।

পর্তুগাল স্কোয়াড

গোলরক্ষক: ডিয়েগো কস্তা, হোসে সা, রুই প্যাট্রিসিও।

ডিফেন্ডার: ডিয়েগো দালোত, হোয়াও ক্যানসেলো, দানিলো পেরেইরা, পেপে, রুবেন ডিয়াস, অ্যান্তোনিও সিলভা, নুনো মেন্ডেস, রাফায়েল গেরেইরো, গনকালো ইনাসিও, ডিওগো লেইট।

মিডফিল্ডার: হোয়াও পালহিনহা, রুবেন নেভেস, বের্নার্দো সিলভা, ব্রুনো ফের্নান্দেস, হোয়াও মারিও, ম্যাথিয়াস নুনেস, ভিতিনহা, উইলিয়াম কারভালহো, ওতাভিও।

ফরোয়ার্ড: ক্রিস্টিয়ানো রোনালদো (অধিনায়ক), পেদ্রো নেতো, জোয়াও ফেলিক্স, রাফায়েল লিয়াও, রিকার্ডো হোর্তা, গনসালো রামোস, আন্দ্রে সিলভা।

আরও পড়ুন:

এলিট প্যানেল থেকে আলিম দারের পদত্যাগ

চোখে আঘাত পেয়ে মেহেদী মিরাজ হাসপাতালে

মেসিকে পেতে বছরে ২০০০ কোটি ডলারের প্রস্তাব আল হিলালের!

সর্বশেষ পাওয়া সংবাদ