বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা ট্রাম্পের রোগী সেজে সোনার চেইন চুরি, এক্সরে করে পেটে শনাক্ত ইউসিবি ইনভেস্টমেন্টের মাধ্যমে যমুনা ব্যাংকের ৮০০ কোটি টাকার বন্ড ইস্যু সম্পন্ন উপযুক্ত সময় ও পরিবেশ তৈরি হলে প্রধানমন্ত্রীর ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু কৃষি ও পল্লী খাতে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়নে বাংলাদেশ ব্যাংক–ইউসিবির মধ্যে চুক্তি স্বাক্ষর বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ১,৫০০ পরিবারকে সহায়তা দিল আরব আমিরাত শুধু বহুদলীয় গণতন্ত্রই নয়, বিএনপির হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্রও এসেছে: প্রধানমন্ত্রী উত্তরাঞ্চলের কৃষিতে কেন্দ্রীয় ব্যাংকের তহবিলে এসবিএসি ব্যাংকের অংশগ্রহণ চুক্তি এনায়েতপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
advertisement
খেলাধুলা

চোখে আঘাত পেয়ে মেহেদী মিরাজ হাসপাতালে

স্পোর্টস ডেস্ক : অনুশীলন শুরুর আগে ফুটবল খেলতে গিয়ে চোখে আঘাত পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। আঘাত কতটা গুরুতর, এ ব্যাপারে এখনও বিস্তারিত জানা যায়নি।

শুক্রবার (১৭ মার্চ) সকাল ১০টার দিকে অনুশীলনের সময় এ ঘটনা ঘটে।

জানা যায়, আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ড্রেসিংরুম প্রান্তে দুই দলে ভাগ হয়ে ফুটবল খেলছিলেন ক্রিকেটাররা। পায়ে বল পেয়ে গোল করতে চেয়েছিলেন মিরাজ। কিন্তু ডিফেন্ডার হিসেবে দাঁড়িয়ে ছিলেন পেসার হাসান মাহমুদ। তার ট্যাকলে বল আঘাত হানে মিরাজের চোখে। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সিটি স্ক্যান করানো হলেও তার রিপোর্ট ভালো এসেছে। মিরাজকে নিয়ে যাওয়া হয়েছে চোখের চিকিৎসকের কাছে।

বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, মিরাজের সিটি স্ক্যানের রিপোর্ট ভালো এসেছে, আমরা ওকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম। ওখানে সিটি স্ক্যান করানো হয়, ওই রিপোর্ট ভালো এসেছে। আমরা মিরাজকে চোখের ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। ডাক্তার কী বলে, তারপর মিরাজের অবস্থা সম্পর্কে জানা যাবে।

সর্বশেষ পাওয়া সংবাদ