শনিবার, ২০ জুন ২০২৬
শনিবার, ২০ জুন ২০২৬
শিরোনাম
অপহরণের ৬ দিন পর স্কুলছাত্রী উদ্ধার বেনজীরকে ফেরাতে আমিরাতে সব নথি পাঠানো হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর চীন সফরে ১৫-১৭টি চুক্তি সই হওয়ার সম্ভাবনা: পররাষ্ট্র সচিব আইসিইউতে চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন সিরাজগঞ্জে হামের প্রকোপ অব্যাহত, দৈনিক গড়ে ২০ জন ভর্তি পুলিশের পোশাকের রং ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি রোহিঙ্গা প্রত্যাবাসনই সংকটের একমাত্র সমাধান: জাতিসংঘে বাংলাদেশ গফরগাঁওয়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের পর ভিডিও ধারণ যুক্তরাষ্ট্রে ওয়ালটনের পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন আইসিটিমন্ত্রী
advertisement
খেলাধুলা

বিশ্বকাপের গ্লাভস বিক্রির টাকা ক্যান্সার হাসপাতালে দান করলেন মার্টিনেজ

স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপের ফাইনালে ফরাসি ফুটবলারদের একের পর এক পেনাল্টি শ্যুটআউট অবিশ্বাস্যভাবে ঠেকিয়ে দিয়েছিলেন এমিলিয়ানো মার্টিনেজ। ৩৬ বছর পর আর্জেন্টিনাকে এনে দিয়েছিলেন শিরোপা। যে গ্লাভসটি পরে তিনি পেনাল্টি শ্যুট আউটে গোলপোস্ট রক্ষা করেছিলেন, সেটি শুক্রবার নিলামে তোলা হয়। নিলাম থেকে প্রাপ্ত ৪৫ হাজার ডলারের পুরোটাই শিশুদের ক্যান্সার হাসপাতালে দান করা হয়েছে।

বুয়েনোস আইরেসে এমি মার্টিনেজ ‘দিবু’ নামে খ্যাত। কাতার বিশ্বকাপে আগাগোড়া বারের নীচে দাঁড়িয়ে নির্ভরতা দিয়েছেন নীল-সাদা জার্সিধারীদের। ফাইনালে পেনাল্টি শুট আউটে মার্টিনেজ ধরা দেন অন্য অবতারে। টাইব্রেকারের সময়ে ফ্রান্সের ফুটবলারদের ফোকাস নাড়িয়ে দেন। তার পরে অনুমানক্ষমতার পরিচয় দিয়ে পেনাল্টি বাঁচান। ৩৬ বছর পরে বিশ্বকাপ যায় বুয়েনোস আইরেসে। যে গ্লাভস পরে বারের নীচে দাঁড়িয়েছিলেন ফাইনালে এবং যে গ্লাভস জোড়া পরেছিলেন, তাতে সই করেছিলেন মার্টিনেজ।

কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা টাই ব্রেকারে ৪-২ গোলে জয়ী হয়। এর আগে লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা অতিরিক্ত সময়ে আগের বিশ্বকাপের বিজয়ী ফ্রান্সের সাথে ৩-৩ গোলে ড্র করেছিল। নিলামের পর আর্জেন্টাইন গোলকিপার বলেছেন, ‘যখন আয়োজক কমিটি আমাকে বিশ্বকাপ গ্লাভস দান করার কথা বলেছিল, আমি কোনো দ্বিধা করিনি। এটা বাচ্চাদের কল্যাণেই আয়োজন করা হয়েছে।’

সংবাদ সংস্থা এএফপি-র রিপোর্ট অনুযায়ী, ৪৫ হাজার ডলারের বিনিময়ে মার্টিনেজের গ্লাভস বিক্রি হয়েছে নিলামে। নিলাম থেকে প্রাপ্ত টাকা যাবে আর্জেন্টিনার গারাহান বয়েজ হাসপাতালে। আর্জেন্টিনার শিশুদের হাসপাতাল গারাহান বয়েজ ইনস্টাগ্রামেও জানিয়েছে এই খবর।

সর্বশেষ পাওয়া সংবাদ