বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ভূমি অধিগ্রহণের অব্যবহৃত এলএসি ফান্ড ৩০ দিনের মধ্যে সরকারি তহবিলে জমার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা ট্রাম্পের রোগী সেজে সোনার চেইন চুরি, এক্সরে করে পেটে শনাক্ত ইউসিবি ইনভেস্টমেন্টের মাধ্যমে যমুনা ব্যাংকের ৮০০ কোটি টাকার বন্ড ইস্যু সম্পন্ন উপযুক্ত সময় ও পরিবেশ তৈরি হলে প্রধানমন্ত্রীর ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু কৃষি ও পল্লী খাতে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়নে বাংলাদেশ ব্যাংক–ইউসিবির মধ্যে চুক্তি স্বাক্ষর বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ১,৫০০ পরিবারকে সহায়তা দিল আরব আমিরাত শুধু বহুদলীয় গণতন্ত্রই নয়, বিএনপির হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্রও এসেছে: প্রধানমন্ত্রী উত্তরাঞ্চলের কৃষিতে কেন্দ্রীয় ব্যাংকের তহবিলে এসবিএসি ব্যাংকের অংশগ্রহণ চুক্তি
advertisement
খেলাধুলা

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : সিরিজ নিশ্চিত করতে আজ বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি জিততে বদ্ধপরিকর স্বাগতিক বাংলাদেশ। এরইমধ্যে মিরপুর স্টেডিয়া টসে জিতে ইংলিশদের ব্যাটিংএ পাঠিয়েছে অধিনায়ক সাকিব আল হাসান।

সিরিজে ১-০ তে এগিয়ে থাকার আত্মবিশ্বাস কাজে লাগিয়ে এই ম্যাচেই জয় নিশ্চিত করতে চায় বাংলাদেশ দল। তবে চট্টগ্রামের সাগরিকায় টাইগাররা টি-টোয়েন্টি সিরিজে দাপটের সাথে শুরু করেছে। তাই সংক্ষিপ্ত ফরম্যাটের এই সিরিজ জয়ে বেশ আত্মবিশ্বাসী শান্ত-হৃদয়-রনিরা।

চট্টগ্রামে টানা দুই হারে কিছুটা হতাশ হলেও ওয়ানডের মতো টি-টোয়েন্টি সিরিজও নিজেদের হাতে তোলার প্রত্যাশা ইংলিশদের।

বাংলাদেশের আজ একাদশে একটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে। আগের ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন শামীম পাটওয়ারী। তার পরিবর্তে একাদশে ফিরেছেন স্পিন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ।

এদিকে সিরিজ বাঁচাতে ইংল্যান্ড তাদের একাদশে পেসার মার্ক উডের পরিবর্তে একাদশে সুযোগ দিয়েছে রেহান আহমেদের। ইংলিশদের টি-টোয়েন্টি ইতিহাসে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে জাতীয় দলের ক্যাপ পেয়েছেন এই স্পিন বোলিং অলরাউন্ডার।

বাংলাদেশের একাদশ : রনি তালুকদার, লিটন দাস (উইকেটরক্ষক), নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।

ইংল্যান্ডের একাদশ : ফিল সল্ট, জস বাটলার (অধিনায়ক/উইকেটকিপার), ডেভিড মালান, বেন ডাকেট, মঈন আলী, স্যাম কুরান, ক্রিস ওকস, জোফরা আর্চার, আদিল রশিদ, রেহান আহমেদ ও ক্রিস জর্ডান।

সর্বশেষ পাওয়া সংবাদ