বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ভূমি অধিগ্রহণের অব্যবহৃত এলএসি ফান্ড ৩০ দিনের মধ্যে সরকারি তহবিলে জমার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা ট্রাম্পের রোগী সেজে সোনার চেইন চুরি, এক্সরে করে পেটে শনাক্ত ইউসিবি ইনভেস্টমেন্টের মাধ্যমে যমুনা ব্যাংকের ৮০০ কোটি টাকার বন্ড ইস্যু সম্পন্ন উপযুক্ত সময় ও পরিবেশ তৈরি হলে প্রধানমন্ত্রীর ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু কৃষি ও পল্লী খাতে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়নে বাংলাদেশ ব্যাংক–ইউসিবির মধ্যে চুক্তি স্বাক্ষর বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ১,৫০০ পরিবারকে সহায়তা দিল আরব আমিরাত শুধু বহুদলীয় গণতন্ত্রই নয়, বিএনপির হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্রও এসেছে: প্রধানমন্ত্রী উত্তরাঞ্চলের কৃষিতে কেন্দ্রীয় ব্যাংকের তহবিলে এসবিএসি ব্যাংকের অংশগ্রহণ চুক্তি
advertisement
খেলাধুলা

নেইমারের সফল অস্ত্রোপচার সম্পন্ন

স্পোর্টস ডেস্ক : সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হওয়ার পর ভালো আছেন নেইমার। তেমনটাই জানিয়েছে তাঁর ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই। তবে ব্রাজিলের পোস্টার বয় কবে মাঠে ফিরবেন, সেটা নিয়ে কোনও ইঙ্গিত দেয়নি পিএসজি।

কেরিয়ারে একটা বড় সময় চোটের কারণে ভুগেছেন নেইমার। সেটা জাতীয় দলের ক্ষেত্রেই হোক কিংবা ক্লাব ফুটবল। চলতি মৌসুমেও চ্য়াম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্ন শেষ হয়ে গিয়েছে পিএসজির। এর মধ্যে বড় ধাক্কা ছিল নেইমারের চোটও। গত ১৯ ফেব্রুয়ারি লিগ ওয়ানের ম্যাচে লিলের বিরুদ্ধে লিগামেন্টে চোট পান নেইমার। এরপর থেকে মাঠের বাইরে ছিলেন। তাই ফের একবার তাঁকে অস্ত্রোপচার করাতে হল।

শুক্রবার( ১০ মার্চ) ক্লাবের তরফ থেকে চিকিৎসকদের সঙ্গে নেইমারের ছবি পোস্ট করা হয়েছে। এবং এক বিবৃতিতে লেখা হয়েছে, ‘দোহায় পিটার হজ ও রদ্রিগো ল্যাসমার সফলভাবে নেইমারের অস্ত্রোপচার করেছেন। এখন অনেকটা সুস্থ আছেন। নেইমারের এবার প্রক্রিয়া মেনে রিহ্য়াব চলবে।’ চ্যাম্পিয়ন্স লিগে এ মরসুমে দৌড় শেষ হলেও ঘরোয়া লিগ জেতার সুযোগ রয়েছে পিএসজির সামনে। যদিও এ মরসুমে নেইমারকে পাওয়ার সম্ভাবনা নেই। যদিও নেইমার ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আরও শক্তিশালী হয়ে ফিরে আসব।’

গত ১৯ ফেব্রুয়ারি লিলের বিরুদ্ধে লিগ ওয়ানের খেলায় গুরুতর চোট পেয়েছিলেন নেইমার। চোটের পর স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় তাঁকে। পিএসজি বনাম লিলের ম্যাচের দ্বিতীয়ার্ধের খেলা তখন সবে শুরু হয়েছে। ঠিক এমন সময় নেইমারের গোড়ালিতে ফাউল করেন লিলের বেঞ্জামিন আন্দ্রে। এরপর রেফারি ম্যাচ শুরু করে দিলেও দেখা যায় নেইমার গুরুতর আহত। সঙ্গে সঙ্গে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেই চোটের পর আর মাঠে নামতে পারেননি তিনি। আর এবার তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হল।

আরও পড়ুন:

মিরপুরে ২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ

সর্বশেষ পাওয়া সংবাদ